বুধবার, জুলাই ২৯, ২০২৬
32 C
Dhaka

জাবিতে ওয়ালটন ল্যাপটপের আয়োজনে মানসিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ‘সামাজিক সচেতনতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। “লেট’স টক এবাউট মেন্টাল হেলথ” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ওয়ালটন ল্যাপটপ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১১৭ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হেড অব প্রোগ্রাম ইমদাদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

অতিথিদের মধ্যে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী, খ্যাতনামা অভিনেতা ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক মাকুসুদ উন নবি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ওয়ালটনের ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শনের জন্য রাখা হয়, যা অতিথিরা ঘুরে  ঘুরে  দেখেন। অতিথিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, “ছাত্র আন্দোলন যুগে যুগে ন্যায়ের পক্ষে হয়েছে এবং সফল হয়েছে। ওয়ালটন যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে যোগদান করা উচিত। আমরা ওয়ালটনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন করতে আগ্রহী।”

চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক মাকুসুদ উন নবি বলেন, “সাংবাদিকদের বিভিন্ন ধরনের চাপের মধ্যে দিয়ে যেতে হয়। গত দেড় দশক ধরে বিরোধী দলগুলো বিক্ষিপ্তভাবে ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জুলাই-আগস্টে সম্মিলিত আন্দোলনে অনেকে জীবন দিয়েছে; অনেকের অঙ্গহানিও হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। সামনের দিনগুলোতে সুন্দর বাংলাদেশ গড়ায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “২৪ এর চেতনায় আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন ত্রুটিপূর্ণ মানুষকে আঘাতপ্রাপ্ত করা হবে না। বরং তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। তার কাজের জন্য তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিতে হবে। এটাই ২৪ এর চেতনা। আমরা দেখেছি যারা সাহায্য পাওয়ার কথা, তারা পাচ্ছে না। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হয়নি বলেই ২৪ এসেছে। আমরা এর সঠিক বাস্তবায়ন চাই।”

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি