শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka

চীনে উচ্চ শিক্ষার আন্তর্জাতিক ফোরামের মূল আলোচক সবুর খান

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি)-এর প্রেসিডেন্ট ড. মোঃ সবুর খান ‘উচ্চ শিক্ষার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)’- শীর্ষক আলোচনার মূল বক্তা হিসেবে চীনে এক আন্তর্জাতিক পর্যায়ের ফোরামে অংশ নেন।

১৬ অক্টোবর (বুধবার) চীনের ঝেংঝৌ-এ সিয়াস ইউনিভার্সিটির আয়োজনে ‘চায়না হায়ার এডুকেশন অ্যাসোসিয়েশন’ এবং ‘হেনান এডুকেশন অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ’-এর সহযোগিতায় ‘চতুর্থ সেন্ট্রাল চায়না হায়ার এডুকেশন (ইন্টারন্যাশনাল) ফোরাম’-এ মূল বক্তব্য প্রদান করেন ড. মোঃ সবুর খান। এসময় তিনি উচ্চ শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নে এআই প্রযুক্তি যে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এূল বক্তব্য ঈস্খদানকালে ড. মোঃ সবুর খান উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এআই প্রযুক্তি কি ধরনের আমূল পরিবর্তন এনে দিয়েছে- তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘এআই এখন কেবলই মাত্র একটি প্রযুক্তি নয়, বরং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য সহায়ক হয়ে উঠেছে এটি। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়ানো এবং উন্নয়ন সম্ভব।

ফোরামটিতে সারা বিশ্বের ৫০০-এর বেশি নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে আধুনিকতা ও উন্নয়নের সংমিশ্রনে ব্যবস্থাপনাকে নতুন করে সাজিয়ে তোলা যায়, সে ব্যাপারে আলোচনা করেন।

দীঘদিনের অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ব্যাপকভাবে সমাদৃত ড. মোঃ সবুর খান। তিনি মনে করেন, কৃত্রিম বৃদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নতুন বিপ্লব নিয়ে আসা খুব বেশি মাত্রায় সম্ভব।

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে পিপল’স কংগ্রেস অব হেনান প্রভিন্স এর স্ট্যান্ডিং কমিটির ডেপুটি ডিরেক্টর সু জিয়াওহং, চায়না হায়ার এডুকেশন অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট ও গবেষক জিয়াং এনলাই, সিয়াস ইউনিভার্সিটি- এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শন চেন, ঝেংঝৌ এয়ারপোর্ট ইকোনমি জোন কম্প্রেহেনসিভ এক্সপেরিমেন্টাল এরিয়া-এর শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া ব্যুরোর ডিরেক্টর জিয়াং ইয়ংহৌ এবং ঝেংঝৌ শহরের এডুকেশন ব্যুরোর সু বিংকিং-সহ আরও অনেক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদানকারীরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি