শনিবার, আগস্ট ২৯, ২০২৬
29 C
Dhaka

ভবিষ্যতের স্মার্টফোন ইমেজিং নিয়ে ভিভোর ভিশন

টেকভিশন২৪ ডেস্ক: অনুষ্ঠিত হলো ভিভো গ্লোবাল ইমেজিং প্রেস কনফারেন্স ২০২৪। চীনের রাজধানী বেইজিংয়ে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভোর ইমেজিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউ মেং, ইমেজিং প্রোডাক্টের সিনিয়র ডিরেক্টর লি ঝুও এবং জাইস ফোটোনিক্স ও অপটিক্সের মোবাইল ইমেজিং প্রধান সেবাস্টিয়ান ডন্টজেন।

ভবিষ্যতের স্মার্টফোন ইমেজিং নিয়ে ভিভোর ভিশনের প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু করে ভিভো এক্স২০০ সিরিজ। ‘’ডিজিটাল অভিজ্ঞতায় ক্ষমতায়ন, সবার জন্য মানবিক প্রযুক্তি” এই মূলমন্ত্র সামনে রেখে একযোগে কাজ করছে ভিভো ও জাইস।

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য নানা কৌশল ব্যবহার করছে ভিভো। এই বিষয়ে স্বাগত বক্তব্যে ভিভোর ইমেজিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউ মেং বলেন, ‘ইমেজিং প্রযুক্তির শক্তিতে বিশ্বাস করে ভিভো। এই শক্তি সারা বিশ্বের ভৌগোলিক ও সাংস্কৃতিক ব্যবধানকে অতিক্রম করতে সক্ষম। ২০১৪ সালে বিশ্বায়নের পথে যাত্রা শুরুর পর থেকে ভিভো বৈশ্বিক সম্প্রসারণে অসাধারণ অগ্রগতি করেছে। ভিন্ন ভিন্ন দেশের ব্যবহারকারীদের চাহিদা বুঝতে বিস্তর গবেষণা করছে ভিভো। আর এই কাজে ভিভোর সাথে রয়েছে সাতশোরও বেশি শীর্ষস্থানীয় আরএন্ডডি টিম ও জাইসের মতো প্রতিষ্ঠান।

ইমেজিং উদ্ভাবনের প্রধান চারটি ক্ষেত্র তুলে ধরে ভিভোর ইমেজিং প্রোডাক্টের সিনিয়র ডিরেক্টর লি ঝুও বলেন, ‘ভিভো এক্স২০০ সিরিজে রয়েছে জাইসের স্পেশাল ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, টেলিফটো ও ভিডিওগ্রাফি ফিচার। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে এক্স২০০ প্রো সিরিজে ১৩৫ মিমি ফোকাল লেন্থসহ আলট্রা সেন্সিং পোর্ট্রেট সিস্টেম পাওয়া যাবে এই সিরিজে। ২০এক্স জুম করার টেলিফটো প্রযুক্তিতে নতুন মাইলফলক অর্জন করেছে স্মার্টফোনটি। ভিডিওগ্রাফিতে ভিভো ভি১ থেকে উন্নত ভি৩প্লাস ইমেজিং চিপ পাওয়া যাবে এই স্মার্টফোনে।‘

ভিভোর বৈশ্বিক ইমেজিং পার্টনার জাইসের প্রতিনিধি সেবাস্টিয়ান ডন্টজেন বলেন, ভিভো স্মার্টফোনে এসেছে কিংবদন্তি জাইসের লেন্স প্রযুক্তি – যেমন, বায়োটার স্টাইল বোকেহ ও জাইস প্ল্যানার। অসাধারণ স্পষ্টতা ও উচ্চ কনট্রাস্টের জন্য এই লেন্সগুলো সারাবিশ্বে জনপ্রিয়। চাঁদের পৃষ্ঠের ছবি তোলা বা চাঁদে অবতরণের মতো কঠিন পরিস্থিতিতেও জাইস প্রযুক্তি সর্বোচ্চ মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে। এই কোয়ালিটি এখন ভিভোর স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে, যা ফ্ল্যাগশিপ মডেল থেকে ভি সিরিজ পর্যন্ত উন্নত ইমেজিং নিশ্চিত করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি