বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
32.9 C
Dhaka

নিরাপদ ইন্টারনেট সচেতনতায় অক্টোবর মাসজুড়ে ক্যাম ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে নবম ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের (ক্যাম)’ কর্মসূচি ‘ক্যাম ক্যাম্পেইন ২০২৪’। অক্টোবরের চার সপ্তাহে পৃথক চারটি বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন হবে সারা দেশে।

সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটি (এনসিসিএ) এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিক্যাফ) মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

মাসব্যাপী কর্মসূচির পৃষ্ঠপোষকতায় রয়েছে মোবাইল ফোন অপারেটর রবি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এফ ফাইভ ও শোফস। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে মিডিয়া মিক্স কমিউনিকেশন্স ও সাইবার প্যারাডাইজ লিমিটেড।

কর্মসূচির মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ‘ব্যক্তিগত তথ্যের সুরক্ষা; দ্বিতীয় সপ্তাহে ‘অনলাইন কেনাকাটায় প্রতারণা প্রতিরোধ; তৃতীয় সপ্তাহে ‘সাইবার বুলিং; এবং চতুর্থ সপ্তাহে ‘অনলাইনে নারী ও শিশুর নিরাপত্তা’। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার, মতবিনিময় সভা, বিতর্ক প্রতিযোগিতা, গোলটেবিল আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও ওয়েবিনারসহ নানা কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সিক্যাফের প্রোগ্রাম সেলের আহ্বায়ক আবদুল্লাহ নাঈম। বক্তব্য দেন এনসিসিএর সদস্যসচিব প্রকৌশলী মো. মুশফিকুর রহমান, সিক্যাফের উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ জাহিদ হোসেন, শোফসের কান্ট্রি ম্যানেজার ও এনসিসিএর সদস্য আবুল হাসনাত মহসীন, মোবাইল অপারেটর রবির সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চক্রবর্ত্তী, এফ ফাইভ ডিজিটাল টেরিটরি অ্যাকাউন্ট ম্যানেজার মো. আহসান হাবিব, সাইবার প্যারাডাইজ লিমিটেডের চেয়ারম্যান ও মিডিয়া মিক্স কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী আবদুল্লাহ হাসান। কমিটির সদস্য ও সিক্যাফ সভাপতি কাজী মুস্তাফিজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সঞ্চালক ছিলেন সিক্যাফ সাধারণ সম্পাদক নুরুন আশরাফী।

বক্তারা বলেন, অক্টোবরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি নেওয়া হলেও নিজেদের সুরক্ষায় বছরজুড়েই এগুলো চর্চা করা উচিত। অপরাধের ধরন, মাধ্যম ও প্রকৃতি বদল হওয়ায় সাইবার সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা উচিত।

স্বাগত বক্তব্যে সিক্যাফ সভাপতি কাজী মুস্তাফিজ বলেন, সাইবার সুরক্ষার জন্য মূলত প্রযুক্তির নিরাপদ ব্যবহারের সংস্কৃতি তৈরি করা প্রয়োজন। এজন্য জনসচেতনতা তৈরি করে ব্যবহারকারীদের আচরণগত পরিবর্তনের মাধ্যমে একটি প্রতিশ্রুতিশীল সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে তোলার সুদুরপ্রসারী লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। মাসব্যাপী ক্যাম ক্যাম্পেইনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন সিক্যাফের সহসভাপতি এসএম ইমদাদুল হক, অর্থ সম্পাদক মমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য (গবেষণা ও প্রশিক্ষণ) আব্দুল মুনয়েম সৈকত, প্রোগ্রাম অফিসার রাহাত হোসেন ও সহকারী প্রোগ্রাম অফিসার শরীফুল ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি