মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
28 C
Dhaka

বিঞ্জে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘মায়া’

টেকভিশন২৪ ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া‘। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে লিলি নিবেদিত রায়হান রাফীর রচনা ও পরিচালনায় নির্মিত বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিঞ্জ অরজিনাল ওয়েব ফিল্মটির টিজার। পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মায়া‘। স্বামীর অবর্তমানে নারীদের যে ধরনের চাপের মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে টিজারে। টিজারের প্রথম দৃশ্যে দেখা যায়, মায়া থানায় এসে পুলিশকে বলে, “স্যার, আমার হাজব্যান্ড নিখোঁজ“।’ এরপর কয়েক ঝলকে একের পর এক রহস্যে ঘেরা ও শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলোয় মিলেছে জুতসই থ্রিলারের আবহ। সব মিলিয়ে টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে রাফীর ওয়েব ফিল্মটি।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। এছাড়া ‘মায়া‘র মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করছেন অভিনেতা মামনুন ইমন। রায়হান রাফীর নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ।

নির্মাতা রায়হান রাফী বলেন, “মায়া ওয়েব ফিল্মটিতে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফলে দর্শকরা সহজেই এর কাহিনীর সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। টিজার দেখে এর কাহিনী নিয়ে অনেকেই কৌতুহল প্রকাশ করেছেন। আমার বিশ্বাস, ওয়েবফিল্মটি দর্শকরা উপভোগ করবেন।

বিঞ্জ-এর টিভি অ্যাপ, মোবাইল অ্যাপ ও ওয়েবে এই থ্রিলার ওয়েবফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি