সোমবার, জুন ১৫, ২০২৬
35.1 C
Dhaka

বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে বিটিআরসির রেসপন্স টিম গঠন

পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। এমন পরিস্থিতিতে বন্যাপ্লাবিত এসব অঞ্চলে টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে ‘জরুরি রেসপন্স টিম’ গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে কমিশনে স্থাপন করা হয়েছে অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাসমূহের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যাপ্লাবিত অঞ্চলের সাধারণ জনগণ জানমালের ক্ষতিসহ অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এর প্রভাবে সংশ্লিষ্ট জেলাগুলোর বন্যাকবলিত এলাকায় দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে সব ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে ইমারজেন্সি রেসপন্স টিম গঠন এবং পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। এতে বিটিআরসির ঊর্ধ্বতন এবং অন্যান্য কর্মকর্তারা (মোট ১৫ জন) কাজ করবেন।

তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টিমের কর্মকর্তারা অন্যান্যদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ বজায় রেখে কাজ করবেন। এক্ষেত্রে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করা, বন্যাকবলিত এলাকাগুলোতে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সব অপারেটরদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে দিকনির্দেশনা দেওয়া, দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুনর্গঠনের কার্যক্রমে সমন্বয় করা এবং কমিশনের চেয়ারম্যান ও অন্যান্যদের দুর্যোগকালীন সময়ে নেটওয়ার্কের হালনাগাদ তথ্য সময়ে সময়ে অবহিত করার বিষয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি