মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

সফটওয়্যার খাতে পাঁচ দিনে ক্ষতি ৫০০ কোটি টাকার বেশি

টেকভিশন২৪ ডেস্ক: দেশে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে পাঁচ দিনে সফটওয়্যার খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার ওপরে। এ ছাড়া দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘আইসিটি সেবা রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা’ সভায় এ তথ্য জানান বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। পাশাপাশি বেসিসের সদস্যদের কথা মাথায় রেখে ও তথ্যপ্রযুক্তি খাতের মানুষদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ইন্টারনেট সংযোগ আবার চালু করার অনুরোধ জানান তিনি।

সভায় রাসেল টি আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সরকার একমত হয়েছেন। কিন্তু আমরা দেখেছি, এই সুযোগে কিছু নাশকতাকারী নাশকতা করেছে, সেটা একেবারেই কাম্য নয়। পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইন্টারনেট বন্ধ থাকলে আমাদের আইসিটি খাতের সবার ক্ষতি। আমাদের বেসিস সদস্যদের যে ব্যবসা, তার প্রায় পুরোটাই ইন্টারনেটনির্ভর। রপ্তানিমুখী তথ্যপ্রযুক্তি সেবা বিরাট ধাক্কা খেয়েছে। গত চার-পাঁচ দিনে ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আমাদের গ্রাহকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। এতে দেশের বিপুল পরিমাণ তথ্যপ্রযুক্তি পেশাজীবী চাকরি হারাবেন। বিদেশি ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে তুলনামূলক সুবিধাজনক অন্য কোনো বিকল্প দেশ খুঁজবেন। কয়েক লাখ তথ্যপ্রযুক্তি ফ্রিল্যান্সার কাজ হারাবেন। সব মিলিয়ে সরকারের তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জের মুখে পড়বে।’

সভায় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশেদুল হাসান, সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদসহ অনেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি