শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
28 C
Dhaka

গুগল ক্রোমে বুকমার্ক ব্যবহারের খুঁটিনাটি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিদিন নানা কাজে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনাকে বিভিন্ন ওয়েব পেজ এক্সেস করতে হয়। আপনি প্রতিদিন ব্যবহার করা হলেও কাজের চাপে অনেক সময় সেই ওয়েবসাইটে প্রবেশের অ্যাড্রেস বা লিংক ভুলে যান। এটি খুবই স্বাভাবিক বিষয়। আর দরকারি এসব ওয়েবসাইট মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো— ‘বুকমার্ক’ ফিচার।

এই বুকমার্ক ফিচারের পরও যদি খুঁজে না পান সাইট? তবে ক্রোম ব্রাউজারে সংরক্ষিত ওয়েবসাইট দেখার কয়েকটি সহজ উপায় আছে। আর কেউ যদি একই গুগল অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসের ক্রোম ব্রাউজারে ব্যবহার করেন, তবে সে ক্ষেত্রে একটি সাইট বুকমার্ক করলে সেটি সব ডিভাইসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যাবে বলে প্রতিবেদনে লিখেছে উইকিহাও।

চলুন জেনে নেওয়া যাক বুকমার্ক ফিচার ব্যবহারের সহজ কিছু নিয়ম—

বুকমার্ক ফিচারের সহজ পদ্ধতি

১. গুগল ক্রোমে একটি ওয়েব পেজ চালু করুন।
২. অ্যাড্রেস বারের ডান পাশে ‘স্টার’ বা তারার চিহ্নে ক্লিক করুন।
৩. ‘এডিট’ অপশনে ক্লিক করুন।
৪. বুকমার্কের নাম আর ফোল্ডারের নাম নিজের পছন্দ অনুসারে বদলে নিন।
৫. ‘ডান’ অপশনে ক্লিক করুন।

যেভাবে বুকমার্ক খুঁজে পাবেন

গুগল ক্রোম চালু করার পর যদি অ্যান্ড্রেস বারের নিচে বুকমার্ক বার দেখতে না পান, সে ক্ষেত্রে নিজে থেকে সেটি খুঁজে বের করুন।
১. প্রথমে ওপরের ডান কোনায় থ্রি-ডট আইকনে ক্লিক করুন।
২. ‘বুকমার্কস অ্যান্ড লিস্টস’ অপশনের ওপরে মাউসের কারসার নিন।
৩. ‘শো বুকমার্ক বার’ অপশনে ক্লিক করলে অ্যান্ড্রেস বারের নিচে থেকেই বুকমার্কের অপশনগুলো দেখা যাবে।
৪. এ ছাড়া একটি উইন্ডোতে সব বুকমার্ক দেখার জন্য ‘বুকমার্ক ম্যানেজার’ অপশনে ক্লিক করুন।

বুকমার্ক এডিট করুন

কেউ যদি বুকমার্কের নাম অথবা ফোল্ডার বা লিংক এডিট করতে চান, সে ক্ষেত্রে এ পদ্ধতি অনুসরণ করুন।

১. ওয়েব ব্রাউজারের ওপরের ডান কোনায় থ্রি-ডট আইকনে ক্লিক করুন।
২. ‘বুকমার্কস অ্যান্ড লিস্টস’ অপশনের ওপরে মাউসের কারসার ধরুন।
৩. বুকমার্ক ম্যানেজার অপশনে ক্লিক করুন।
৪. যে বুকমার্ক এডিট করতে চান, তার ডান পাশে থ্রি-ডট আইকনে ক্লিক করুন।
৫. পপ-আপ উইন্ডো থেকে ‘এডিট’ অপশনে ক্লিক করুন।
৬. এরপর বুকমার্কের নাম, লোকেশন ও লিংক নিজের প্রয়োজন অনুসারে এডিট করুন।

বুকমার্ক ডিলিট করুন

কেউ যদি কোনো নির্দিষ্ট বুকমার্ক মুছে ফেলতে চান সেটি বুকমার্ক বার অথবা বুকমার্ক ম্যানেজার থেকে করতে পারবেন। বুকমার্ক বার-এ নির্দিষ্ট বুকমার্কের ওপরে রাইট ক্লিক করুন এবং ‘ডিলিট’ অপশনে ক্লিক করুন। পাশাপাশি নিচের পদ্ধতিও অনুসরণ করতে পারেন।

১. ওয়েব ব্রাউজারের ওপরের ডান কোনায় থ্রি-ডট আইকনে ক্লিক করুন।
২. বুকমার্কস অ্যান্ড লিস্টস অপশনে ক্লিক করুন।
৩. ‘বুকমার্ক ম্যানেজার’ অপশনে ক্লিক করুন।
৪. বুকমার্কের পাশে থ্রিডট আইকনে ক্লিক করুন ও ‘ডিলিট’ অপশনটি বেছে নিন।-সূত্র : যুগান্তর

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি