শনিবার, মে ৯, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশে চালু হবে রু-পে কার্ড, ভারতে টাকা-পে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস-ইউপিআই ব্যবহার করে বাংলাদেশে রু পে কার্ড এবং ভারতে টাকা পে কার্ড চালু করতে সম্মত হয়েছে উভয় দেশ।  

শনিবার (২২ জুন) দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পানিসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব স্বীকার করেছেন। পানিসম্পদ সহযোগিতাকে এগিয়ে নিতে, উভয় দেশ গঙ্গা চুক্তির পুনঃনবায়ন আলোচনা শুরু করার জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ তিস্তা পানি বণ্টন চুক্তির দ্রুত সমাপ্তির কথা পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ার প্রবণতার প্রশংসা করেছেন। বাণিজ্য ভলিউম বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতা দুই দেশের জনগণের উন্নতির জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কথাও উল্লেখ করেন। চাল, গম, চিনি, পেঁয়াজ, আদা এবং রসুনের মতো প্রয়োজনীয় খাদ্যপণ্যের
সরবরাহ নিশ্চিতে পূর্বাভাস জানাতে ভারতীয় পক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ । উভয় পক্ষই উল্লেখ করেছে, ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) দ্রুত সমাপ্তি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে চলমান সহযোগিতাকে আরও উৎসাহিত করবে।

বৈঠকে উভয় পক্ষই ডিজিটালাইজেশন, মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার, যৌথ ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য সহযোগিতার নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলির সম্ভাবনাকে কাজে লাগানোর গুরুত্ব স্বীকার করেছে।

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২১ জুন দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।-সূত্র বাংলা নিউজ ২৪.কম

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

সর্বশেষ

দেশের সাইবার নিরাপত্তায় বিটিআরসি চেয়ারম্যানের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ...

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের মিনি কনফারেন্স রুমে...

১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাল স্যামসাংয়ের বাজারমূল্য

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত চিপের ব্যাপক চাহিদার ফলে...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি