শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি নারীদের জয়

টেকভিশন২৪ ডেস্ক : ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত ওয়ার্ল্ড সায়েন্স, এনভারনমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় (ডব্লিউএসইইসি) বাংলাদেশের নারীরা স্বর্ণপদক জিতেছেন।গত রোববার (১৯ মে) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একদল নারী প্রতিযোগী অংশ নেন।

বাংলাদেশি নারী দলটি দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধারকাজের জন্য `প্রহরী’ নামে এক বিশেষ ধরনের রোবট তৈরি করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই)। এটি অত্যাধুনিক ইমেজ প্রসেসিং, বাস্তব সময়ে ভিজ্যুয়াল ডেটা বিশ্লেষণ, বেঁচে থাকা ব্যক্তিদের শনাক্তকরণ এবং বিপজ্জনক অবস্থার মূল্যায়ন করতে পারে। এছাড়াও রোবটটি অনায়াসে বৈরী পরিবেশে চলাচল করতে পারে।জসিমউদ্দিনের ‘নকশী কাঁথার মাঠ’ বই থেকে অনুপ্রেরণা নিয়ে রোবটটি তৈরি করা হয়েছে।

ডব্লিউএসইইসিতে বিশেষত গণিত, শক্তি এবং প্রকৌশল, পদার্থবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে প্রতিযোগিতা হয়। এ নারী দলটির সাংকেতিক নাম ‘ব্ল্যাক’। এর সদস্যরা হলেন, জান্নাতুল ফেরদৌস ফ্যাবিন, নুসরাত জাহান সিনহা, নুসরাত জাহান নওরিন, সানিয়া ইসলাম সারা ও তাহিয়া রহমান।

ব্ল্যাক’ ২০২১ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় জয়ী হয়ে আসছে। তাদের মূল লক্ষ্য কৃষিকাজকে উন্নত প্রযুক্তিনির্ভর করা। তাদের রিসার্চ ল্যাব রামপুরার বনশ্রীতে। -সূত্র : সময়

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি