বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
31.4 C
Dhaka

শুরু হলো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন-মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) রবিবার (২১ জানুয়ারি, ২০২৪) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের পণ্য সামগ্রী ও দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে ওয়ালটনের অগ্রগতি দেখে অভিভূত হন। বিশেষ করে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, স্মার্ট ফ্রিজ, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, লিফট ও এনার্জি সেভিং হোম এ্যাপ্লায়েন্সেস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির ভ‚য়সী প্রশংসা করেন তিনি।

সে সময় উপস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম জানান, ওয়ালটন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চমানের পণ্য তৈরি করছে জেনে প্রধানমন্ত্রী ওয়ালটন পরিবারকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন- ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের গর্ব। ওয়ালটন কি কি পণ্য তৈরি করছে সবই আমার জানা আছে। প্রযুক্তি পণ্য উৎপাদনে ওয়ালটন তথা বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জেনে প্রধানমন্ত্রী খুশি হন। এসময় পণ্য রপ্তানি এবং বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার বিষয় প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরা হয়।

এই বিষয়ে সরকারের নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী ও তাঁর উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর ওয়ালটন মেগা স্টল পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক তাহমিনা আফরোজ তান্না, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।

উল্লেখ্য, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু টানেলের আদলে দৃষ্টিনন্দন মেগা স্টল স্থাপন করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। যেখানে এক ছাদের নিচে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ স্মার্ট ফ্রিজ, এসি, টিভি, লিফট, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, কম্পিউটার, ইলেকট্রিক বাইক, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেসসহ অসংখ্য ধরণের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী প্রদশর্ন করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি