মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশের বাজারে নতুন ব্র্যাডের ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ নিয়ে এলো তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ব্র্যান্ডটির নতুন ল্যাপটপ ইনবুক ওয়াই টু প্লাস মডেলটি এখন দারাজে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে তৈরি হয়েছে এই ওয়াই টু প্লাস ল্যাপটপটি। এর ৮জিবি-৫১২জিবি’র ভার্সন বাজারে আনা হয়েছে। এতে আছে ১১তম প্রজন্মের কোর আই৫ প্রসেসর। সাশ্রয়ী মূল্যের ল্যাপটপটির সাথে আছে দারুণ সব অফার। অনলাইন ও অফলাইন দুইভাবেই এই ওয়াই টু প্লাস ল্যাপটপটি কেনা যাবে।

দারাজ চেরাগ ক্যাম্পেইনের সাথে বিশেষ পার্টনারশিপে বাজারে এসেছে এই ল্যাপটপ। ৫ ডিসেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ইনবুক ওয়াই টু প্লাস-এর বাজার মূল্য ধরা হয়েছে ৫৮,৯৯০ টাকা। তবে দারাজের এই ক্যাম্পেইনটি চলাকালীন বিশেষ ছাড়ের আওতায় ল্যপটপটি পাওয়া যাচ্ছে ৫৬,৯৯০ টাকায়। এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার। ফলে ক্রেতারা মোট ৪,০০০ টাকা ছাড় পাচ্ছেন।

ইনবুক ওয়াই টু প্লাস-এ আছে ইন্টেল কোর আই৫-১১৬৫জি৭ প্রসেসর, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই এসএসডি, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ১৫.৬ ইঞ্চি ১৯২০x১০৮০ ডিসপ্লে এবং ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি। রুপালি, ধূসর ও নীল — এই তিনটি রঙে পাওয়া যাবে ওয়াই টু প্লাস।

হালকা-পাতলা গড়নের ধাতব এই ল্যাপটপটির ডিজাইনে দুই ধরনের টেক্সচারের অনুভূতি দেওয়া হয়েছে। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে ক্ষয় ও অক্সিডেশন প্রতিরোধী প্রযুক্তি। এর ফলে ল্যাপটপটি টেকসই ও সুন্দর অভিজ্ঞতা দেবে।

ওয়াই টু প্লাস-এ দেওয়া হয়েছে দীর্ঘস্থায়ী ৪৫ ওয়াট-আওয়ার ব্যাটারি। যার সাহায্যে টানা ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা যাবে। ল্যাপটপটির ৪৫ ওয়াট টাইপ-সি চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে ল্যাপটপ ও স্মার্টফোন উভয়ই। এর ফলে চার্জিং হয়ে ওঠবে আরও সহজ।

নিয়মিত ভিডিও কনফারেন্স, ভিডিও চ্যাটিং এবং অনলাইন ক্লাসকে আরও সহজ করতে এই ল্যাপটপে আছে সিওবি সেন্সরসহ ১০৮০পি এফএইচডি+ ভিডিও ক্যামেরা। সাথে আছে এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি আর ডুয়েল মাইক্রোফোন। যার ফলে ল্যাপটপে ভিডিও কলিং হবে আরও স্বচ্ছন্দ।

চমৎকার ভিউইং অভিজ্ঞতার জন্য ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি বিগ স্ক্রিন। যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৫%। টাইপিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে এতে দেওয়া হয়েছে ব্যাকলাইটিংসহ রেসপন্সিভ কিবোর্ড।

বাজারে নিজেদের প্রথম ল্যাপটপ আনা উপলক্ষে বিশেষ কিছু উপহারও ঘোষণা করেছে ইনফিনিক্স। দারাজ থেকে ল্যাপটপ কিনলে সেরা ৩ জন ক্রেতা পাবেন ইনফিনিক্স হট ৩০ স্মার্টফোন। পাশাপাশি ২০ জন ভাগ্যবান ক্রেতা পাবেন গিফট বক্স। এছাড়াও, প্রত্যেক ক্রেতাই পাবেন একটি করে ব্যাকপ্যাক।       

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি