বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
26.5 C
Dhaka

বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩ চ্যাম্পিয়ন শপআপ

টেকভিশন২৪ ডেস্ক: পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩-এর চ্যাম্পিয়ন হয়েছে শপআপ। এই অ্যাওয়ার্ডটি দেশের প্রকল্প ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য উল্লেখযোগ্য একটি স্বীকৃতি।

প্রতিবছর উদযাপিত এই বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দেশের অভ্যন্তরে প্রকল্প ব্যবস্থাপনায় ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানের অর্জনসমূহকে সম্মাননা প্রদান করা।

এই প্রতিযোগিতামূলক শিল্পে শপআপ-এর এই বিজয় প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালনার ব্যতিক্রমধর্মী দক্ষতা এবং উদ্ভাবনী পদ্ধতির প্রমাণ দেয়। এই স্বীকৃতি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে শপআপ-কে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা তাদের শ্রেষ্ঠত্ব ও উদ্ভাবনের প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ।

শপআপ-এর বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘মোকাম’ মিল ও প্রস্তুতকারকদের সাথে মুদি দোকানদারদের সংযুক্ত করার মাধ্যমে বিটুবি ই-কমার্সে বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে দেশব্যাপি ২ কোটি মানুষ মোকাম-এর বিস্তৃত নেটওয়ার্কের আওতাধীন দোকান থেকে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাচ্ছে।

এ প্রসঙ্গে শপআপ-এর ডিরেক্টর ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো: রাকিবউদ্দৌলা চৌধুরী বলেন, “এই অ্যাওয়ার্ড আমাদের শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনী সমাধান তৈরিতে প্রকল্প পরিচালনার ক্রমাগত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ। মোকাম প্ল্যাটফর্মের মাধ্যমে শপআপ লক্ষ লক্ষ মানুষের মধ্যে সংযোগ স্থাপন করছে, যা সাপ্লাই চেইন ব্যবস্থাকে ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশে খাদ্য বন্টনের স্থিতিশীলতা বজায় রাখতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমরা এই উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের যাত্রা চালিয়ে যেতে আশাবাদী।”

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি আনেশা আহমেদ। সেসময় সম্মানিত বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস-এর (বিআইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন; এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার, ইনফরমেশন সার্ভিসেস-এর (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) তাদের নিজ নিজ বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য বিজয়ী হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি