মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
29.1 C
Dhaka

অনলাইনে মিল্কশেক অর্ডার দিয়ে পেলেন মূত্র

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইনে মিল্কশেক অর্ডার করেছিলেন এক যুবক। কিন্তু সেই মিল্কশেক মুখে দিতেই আঁতকে ওঠেন ওই যুবক। স্বাদ ভিন্ন দেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে তিনি বুঝতে পারেন মিল্কশেকের বদলে তাঁকে দেওয়া হয়েছে কাপ ভর্তি মূত্র। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইউটাহতে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৫৯-এর প্রতিবেদনে বলা হয়,  ইউটাহ অঙ্গরাজ্যের বাসিন্দা কালেব উড নামে ওই যুবক একটি খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে মিল্কশেক অর্ডার করেছিলেন। কিছু সময় পর সেই মিল্কশেক দিয়ে যান ডেলিভারি বয়। কিন্তু মিল্কশেকে চুমুক দিয়ে তিনি দেখেন যে, মিল্কশেকের বদলে ডেলিভারি বয় কাপে করে তাঁকে প্রস্রাব দিয়ে গিয়েছেন। 

বিষয়টি প্রকাশ্যে আসার পর ডেলিভারি বয় নিজের ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তাঁর দোষেই ওই যুবকের কাছে ভুল অর্ডার পৌঁছেছিল। তাঁর গাড়িতে প্রস্রাব ভর্তি একটি কাপও ছিল। মিল্কশেকের বদলে ভুল করে সেই কাপটিই তিনি যুবকের হাতে তুলে দেন।

ওই ডেলিভারি বয় জানিয়েছেন, তাঁর অনেক দীর্ঘ সময় কাজ করতে হয়। তাই তিনি গাড়ির মধ্যেই একটি কাপে প্রস্রাব করেছিলেন। সেই কাপটি তিনি ভুলে ভুক্তভোগী যুবককে দেন।

এদিকে যে দোকান থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, তাদের পক্ষ থেকেও ওই যুবকের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

ভুক্তভোগী উড বলেন, ওই খাবারের দোকান আমাকে ১৮ ডলার ফেরত দিয়েছে। তবে তারা ডেলিভারি ফি এবং ডেলিভারি বয়কে দেওয়া বকশিসের টাকা ফেরত দেয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি