শনিবার, জুলাই ১৮, ২০২৬
26.6 C
Dhaka

এক্সে অডিও-ভিডিও কল করার সুবিধা

এবার অডিও-ভিডিও কলও করা যাবে এক্সে (সাবেক টুইটার)। ছোট ছোট বার্তা বা ছবি পোস্ট দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের নতুন এ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। তবে এই সুবিধা পেতে খরচ হবে সামান্য অর্থ। খবর বিবিসির।

এক্স’র মালিক ইলন মাস্ক বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্ল্যাটফর্মটিতে ভিডিও -অডিও কলের ফিচার চালুর ঘোষণা দেন। এক্স জানিয়েছে, সুবিধাটি এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে সুবিধাটি পাচ্ছেন আইওএস অপারেটিং সিস্টেমযুক্ত ডিভাইস ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে শিগগিরই সুবিধাটি উন্মুক্ত করা হবে। এক্স সিইও লিন্ডা ইয়াক্কারিনো বৃহস্পতিবার স্ক্রিনশটসহ ভিডিও কল ফিচারটি উন্মোচন করেছেন। স্ক্রিনশটে স্পিকারফোনে আইকন সেটিংস, ছবি সেটআপ, ভিডিও এবং মাইক্রোফোন অন/অফ সেটিংসহ কল শেষ করার অপশন দেখানো হয়েছে।

ডিভাইসে সুবিধাটি চালু হলে সর্বপ্রথমে এক্স অ্যাপ আপডেট দিতে হবে। এরপর সেটিংসের ‘গোপনীয়তা ও সুরক্ষা’ বিভাগে গেলে ‘এনাবল অডিও-ভিডিও কলিং’টগল মিলবে। টগলটি অন বা চালু করলেই কল সুবিধা উপভোগ করা যাবে। প্রাথমিকপর্যায়ে কেবল অর্থের বিনিময়ে এক্স ব্যবহারকারীরা অডিও-ভিডিও কল সুবিধা উপভোগ করতে পারবেন। তবে অন্যরা কল করতে না পারলেও ইনকামিং কল গ্রহণ করে কথা চালাতে পারবেন। কেউ চাইলে কোন ব্যক্তি কল দিতে পারবেন এবং কে কল দিতে পারবেন না, সেটিও সিলেক্ট করতে পারবেন।

এতে এড়ানো যাবে অবাঞ্ছিত অডিও-ভিডিও কল। বেশ কিছুদিন ধরেই নিত্য নতুন ফিচার চালু করছে এক্স। সম্প্রতি ভিডিও আদান-প্রদান, ভিডিও ডাউনলোড, লাইভ ভিডিওসহ বেশ কিছু সুবিধা এক্সে যুক্ত করা হয়েছে। নতুন সুবিধায় বিশ্বের যেকোনো প্রান্তের কারো সঙ্গে কথা বলা যাবে ভিডিও-অডিও কলে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি