বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

বাংলাদেশে আসলো মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড অক্সেন

টেকভিশন২৪ ডেস্ক:বাংলাদেশের বাজারে আসলো অক্সেন। নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন এক্সেসরিজ নিয়ে এসেছে অক্সেন হাইটেক। অ্যারিসটোক্রেসি অ্যান্ড কোয়ালিটি- এই শ্লোগান নিয়ে পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। অভিজাত এবং উচ্চমানের পণ্য দিয়ে গ্রাহকদের মন জয় করতে চায় অক্সেন।

এবছর সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে অক্সেন। অক্টোবরের প্রথম দিন থেকে শুরু হয়েছে মার্কেটিং কার্যক্রম। মিরপুর অফিস থেকে সারাদেশে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করছে তারা।

অক্সেন এর হেড অব অপারেশন মিজানুর রহমান জানান, দেশের শীর্ষস্থানীয় মার্কেটারদের তারা যুক্ত করেছেন অক্সেন টিমে। দক্ষ এবং মেধাবী এই টিম যে কোনো মার্কেটিং টিমকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এরইমধ্যে বিক্রয় এবং কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সেলস লিডারগণ দেশব্যাপী কাজ শুরু করেছেন।   

বাংলাদেশে এতো ব্র্যান্ড থাকতে আবার অক্সেন কেন? – এ প্রশ্নের উত্তরে মিজানুর রহমান বলেন, ‘দেশের বাজার ছেয়ে গেছে নিম্নমানের পণ্যে। কোন ব্র্যান্ডই গ্রাহকদের মনে জায়গা করে নিতে পারেনি। মোবাইল ফোন ব্যবহারকারীরা শোরুমে গিয়ে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের এক্সেসরিজ এর কথা বলেন না। এর মানে কোনোটাই বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে উঠেনি। এসব বিবেচনায় উচ্চমানের পণ্য এবং সেবা নিয়ে এসেছে অক্সেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য অভিজাত এবং সেরা মানের পণ্য দিয়ে ব্র্যান্ড তৈরি করা। ব্র্যান্ডের নামটিও খুব সুন্দর। আমরা দেশের প্রতিটি প্রান্তে মান সম্পন্ন পণ্য পৌছে দিতে চাই।’

জানা গেছে, প্রথম দিকে নিজস্ব ব্যাবস্থাপনায় পণ্য সোর্সিং করছে অক্সেন। পরবর্তী পর্যায়ে বাংলাদেশেই কারখানা স্থাপন করবে তারা। এখন শুধু এক্সেসরিজ বাজারজাত করছে তারা। শিগগীরই ফিচার ফোন এবং স্মার্টফোন যুক্ত হবে প্রোডাক্ট লাইনে। বর্তমানে অক্সেন বাজারজাত করছে- চার্জার, ইউএসবি ক্যাবল, পাওয়ার ব্যাংক, হেড ফোন, টিডব্লিউএস, স্মার্টওয়াচ ইত্যাদি।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন এক্সেসিরিজ এর বাজার বার্ষিক প্রায় ৪ হাজার কোটি টাকার। আগামি ২ বছরের মধ্যে তা ৫ হাজার কোটি টাকায় পৌঁছবে বলে খাতসংশ্লিষ্টদের ধারণা।

এদিকে অক্সেন কর্তৃপক্ষ জানায়, মোবাইল ফোন এক্সেসরিজ এর বাজার বিশ্বব্যাপী উর্ধমূখী। বিশ্বের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরো ভালো ব্র্যান্ডের প্রয়োজন রয়েছে। অক্সেন এর লক্ষ্য- বাংলাদেশে কারখানা স্থাপন করে ব্যাপক উৎপাদনের মাধ্যমে সারা বিশ্বে বাজারজাত করা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি