বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

শিক্ষার্থীদের চোখের রোগের বিষয়ে অভিভাবকদের সচেতন করতে হবে-আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন আমাদের শিক্ষার্থীরা অনেকেই জানে না তাদের চোখের সমস্যা আছে। চোখের রোগের বিষয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে পারলে প্রাথমিক অবস্থায় শিশুদের অন্ধত্বসহ চোখের রোগ থেকে রক্ষা করা সম্ভব।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর নূর মক্কা চক্ষু হাসপাতালে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে “স্কুল স্বাস্থ্য কার্যক্রম” উপলক্ষ্যে স্কুল শিক্ষকদের নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডঃ আহমেদ তাহের হামিদ আলী এর সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সহকারী সুপারভাইজার জেনারেল ডক্টর আকিল আল-গামাদি, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাপরিচালক, ডঃ আদেল আল রুশহুদ, নূর মক্কা চক্ষু হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ডাঃ একেএম মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পলক বলেন শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন স্মার্ট সিটিজেন তৈরির জন্য শারীরিক ও মানুসিক স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে শিশুদের উপযুক্ত করে তুলতে হবে। প্রতিমন্ত্রী বলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের সেবা করাই আমার মূল কাজ। কিং সালমান হিউম্যানিটেরিয়াম এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের চক্ষুসহ স্বাস্থ্যসেবা খাতে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অবদান আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে নিরন্তর শক্তিশালী সম্পর্কের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী কিং সালমান হিউম্যানিটেরিয়াম এইড অ্যান্ড রিলিফ সেন্টারকে নাটোরের সিংড়াসহ বাংলাদেশে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠাসহ জনগণের স্বাস্থ্যসেবায় আরও বেশি করে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান। উল্লেখ্য, উক্ত কর্মশালায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি