শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়েলমি’র ফ্যান ফেস্ট’২৩

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: রিয়েলমি সম্প্রতি তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্যান ফেস্ট’২৩ আয়োজন করে। ফর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত এই ফ্যান ফেস্টে ব্র্যান্ডটির লিপ আপ স্পিরিট উদযাপন করতে আয়োজন করা হয় বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড।   

অল্প সময়ে তরুণদের পছন্দের ব্র্যান্ড হয়ে ওঠা রিয়েলমির ফ্যানদের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী ও সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ফ্যান ফেস্টের আয়োজন করা হয়। এ বছরের ফ্যান ফেস্টের থিম ছিল ‘লিপ আপ’। নিজেদের মধ্যে (রিয়েলমি কমিউনিটি) যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আয়োজন।   

এই জমকালো আয়োজনে ৪০ জন ফ্যানসহ মোট ৫০ জন অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জনপ্রিয় টেক রিভিউয়ার স্যামজোনও উপস্থিত ছিলেন। ইভেন্টকে আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তুলতে ব্যাকইয়ার্ড অবসট্যাকল, জিপ লাইন ও অন্যান্য গ্রুপ টাস্কের আয়োজন করা হয়। 

এছাড়া, পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়েলমি ফ্যানদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক ক্যাম্পেইন। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজে এই মেগা ডিল উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। রিয়েলমি ফ্যান ফেস্ট পুরো আগস্ট মাস চলবে। ফ্যানফেস্ট ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা সি৩০এস, সি৫৩, সি৫৫, জিটি মাস্টার এডিশন ও বিভিন্ন এআইওটি গ্যাজেট কেনার সময় ৩,৫০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ডিভাইসগুলোর সাথে থাকবে ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ইন্টারেস্টবিহীন ইএমআই সুবিধা। সাথে থাকছে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা।

রিয়েলমি ফ্যানদের অফুরন্ত ভালবাসার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এই ফ্যান ফেস্টের আয়োজন করা হয়। মাত্র কয়েক বছরের মধ্যে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে মাইলফলক অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে ফ্যানদের এই নিঃস্বার্থ ভালবাসা ও সমর্থন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি