শুক্রবার, জুন ৫, ২০২৬
28.9 C
Dhaka

নগদ-এ কেনাকাটা করে ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের টিকিট ও হোটেলে থাকার দারুণ ভ্রমণ অফার নিয়ে এলো দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা নগদ লিঃ। অ্যাপ ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে নির্দিষ্ট ৯টি ব্র্যান্ড থেকে কেনাকাটা করে তিন সপ্তাহে ২৭ জন ক্রেতা ঢাকা-কক্সবাজার রিটার্ন এয়ার টিকিট ও দুই রাত থাকার সুযোগ জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

নতুন নতুন চমক নিয়ে আসার জন্য আলোচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবার তার গ্রাহকদের জন্য দারুণ ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে। নগদ অ্যাপ বা  *১৬৭# ডায়াল করে কমপক্ষে ১ হাজার টাকার পন্য কেনাকাটা করলে গ্রাহকরা এই ক্যাম্পেইনটিতে অংশ গ্রহণ করতে পারবেন। ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রতি সপ্তাহে সর্বোচ্চ পেমেন্ট করে জিতে নিতে পারেন এই ভ্রমণ প্যাকেজ। এ জন্য নির্দিষ্ট করা ৯টি লাইফস্টাইল ব্র্যান্ড থেকে কেনাকাটা করতে হবে। ব্র্যান্ডগুলো হলো: জেন্টল পার্ক, সেইলর, টুয়েলভ ক্লথিং লিমিটেড, সারা লাইফস্টাইল, এমব্রেলা লিমিটেড, ইজি ফ্যাশন, টপ টেন, আর্টিজান এবং ভোগ বাই প্রিন্স।

১০ আগস্ট, ২০২৩ থেকে শুরু হওয়া এই অফার চলবে তিন সপ্তাহ ধরে; ৩১ আগস্ট, ২০২৩ অবধি। প্রতি সপ্তাহে প্রতিটি ব্র্যান্ড থেকে এক জন গ্রাহক সর্বোচ্চ পেমেন্টের উপর ভিত্তি করে পুরষ্কার হিসেবে এই ভ্রমণ প্যাকেজটি পাবেন। সবমিলিয়ে ২৭ জন ‘নগদ’ গ্রাহক এই পুরষ্কার জিতে নিতে পারেন। বিজয়ীরা প্রত্যেকে ঢাকা-কক্সবাজার এয়ার রিটার্ন টিকিট ও হোটেলে দুই রাত থাকার সুযোগ পাবেন। এই প্যাকেজের আওতায় একজন বিজয়ী গ্রাহক বিমানে আসা-যাওয়া ছাড়াও পাচ্ছেন হোটেলে থাকা. বাফেট ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল যাতায়াত, কমপ্লিমেন্টারি সুইমিংপুল ব্যবহার এবং বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ। একজন গ্রাহক এই ক্যাম্পেইন চলাকালে একবারই এই পুরষ্কারের জন্য বিবেচিত হবেন।

ক্যাশলেস সমাজ গঠনে গ্রাহকদের আরও বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্থ করার জন্য এই ক্যাম্পেইন নিয়ে আসা হয়েছে। এ প্রসঙ্গে নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার মোঃ সিহাব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ডিজিটাল লেনদেনে অভ্যস্থ হওয়ার বিকল্প নেই। ডিজিটাল প্লাটফর্মে এই ধরণের কেনাকাটা যত বাড়বে, ততোবেশি ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হবে এবং সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে উঠবে। এ জন্যই আমরা ৯টি প্রখ্যাত ব্র্যান্ডের সাথে এই ক্যাম্পেইন নিয়ে এসেছি। আমরা এমন অফার এনেছি, যেটা গ্রাহককে একটা দারুন ছুটি কাটানোর সুযোগ করে দেবে।’

উল্লেখ্য, এই প্যাকেজের বিমান ভ্রমনের অংশটুকুর দায় দায়িত্ব ইউএস বাংলা এয়ারলাইন্সের এবং সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ আবাসনের জন্য দায়বদ্ধ থাকবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি