শনিবার, মে ৯, ২০২৬
33 C
Dhaka

শতভাগ কোভিড-১৯ প্রতিরোধ-বান্ধব ডিআইউ ক্যাম্পাস

spot_img

টিভি২৪ ডেস্ক: কোভিড-১৯ প্রতিরোধ-বান্ধব ক্যাম্পাস হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাস ও হলসমূহকে করোনা মোকাবেলায় বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ইউজিসি ঘোষিত স্বাস্থ্য বিধি অনুযায়ী শতভাগ প্রস্তুত করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুধু ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীদের ম্ব-শরীরে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষায় স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির শর্ত মেনে স্বাস্থ্য ঝুঁকির নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শতভাগ কোভিড-১৯ প্রতিরোধ-বান্ধব ক্যাম্পাস হিসেবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

কোভিড-১৯ গবেষক ও বিশেষজ্ঞ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ডাঃ আবু নাসের জাফর উল্লাহ বলেন, করোনা ঝুঁকি মোকাবেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস ও হলসমূহ সম্পূর্ন প্রস্তুত। কোভিড-১৯ এর শুরু থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতার সাথেই ক্যাম্পাস পরিচালনা করছে। হলে অবস্থানরত শিক্ষার্থীরা নিরাপদেই অবস্থান করছে।

শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভিতরেই রয়েছে মেডিকেল সেন্টার ও হাসপাতাল। সেখানে অক্সিজেন, ভেন্টিলেটর, আইসিইউ থেকে শুরু করে সব ধরনের সুবিধাই রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা পেতে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে যেতে হয় না ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ দ্বারে রয়েছে থার্মাল স্ক্যানার ও হ্যান্ড স্যানিটাইজার। নিরাপত্তাকর্মীরা থার্মাল স্ক্যানার দিয়ে প্রতিটি শিক্ষার্থীর শারীরিক তাপমাত্রা পরিমাপ করবেন এবং থার্মাল স্ক্যানারে স্বাভাবিক তাপমাত্রা প্রদর্শিত হলেই কেবল হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করে তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্রস্তুত করা হয়েছে কোভিড-১৯ প্রতিরোধ-বান্ধব ক্যাম্পাস হিসেবে। সবুজে ঘেরা নিরাপদ এই ক্যাম্পাস দীর্ঘ সাত মাস পর আবার উন্মুক্ত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের কলকাকলিতে আবার মুখরিত হয়ে উঠবে প্রিয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন।

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

সর্বশেষ

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

দেশের সাইবার নিরাপত্তায় বিটিআরসি চেয়ারম্যানের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ...

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের মিনি কনফারেন্স রুমে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি