বুধবার, অক্টোবর ৭, ২০২৬
27.8 C
Dhaka

ক্যাশ আউট চার্জ হাজারে ৯ টাকা ৯৯ পয়সা করেছে ‘নগদ’

টিভি২৪ ডেস্ক: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মানুষের জন্য সূলভ মূল্যে ক্যাশ আউট চার্জ সেবা নিয়ে আসার অংশ হিসেবে প্রতি এক হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সায় নামিয়ে এনেছে। যা বর্তামানে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। ‘নগদ’-এর অ্যাপ ব্যবহারকারীরা এই সেবা উপভোগ করতে পারবেন।

দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ গত অক্টোবর মাসের ১ তারিখ থেকে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করেছিল। যদিও এই সুবিধা উপভোগের জন্য শর্ত ছিল ২১০০ টাকা বা তার অধিক টাকা ক্যাশ আউটে এই সুবিধা উপভোগ করা যাবে। এখন থেকে আর সেই শর্ত থাকছে না। সবার জন্য এই সুবিধা দেওয়ার জন্য ‘নগদ’ এই সিদ্ধান্ত নিয়েছে।

‘নগদ’-এর যেসব গ্রাহক অ্যাপ ব্যবহার করেন না, অর্থাৎ ইউএসএসডি-এর মাধ্যমে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ হবে ১২ টাকা ৯৯ পয়সা। উভয় ক্ষেত্রে গ্রাহককে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রদান করতে হবে। সর্বনিম্ন এই ক্যাশ আউট চার্জের কারণে এমএফএস গ্রাহক এখন ‘নগদ’-এ লেনদেনে আগ্রহী হবেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ‘নগদ’-এর এই পদক্ষেপ সহায়তা করবে।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক বলেন, ‘আমরা সবসময়ই উচ্চহারে ক্যাশ আউট চার্জের বিরুদ্ধে। আমরা মনে করি গত এক দশক ধরে চলে আসা প্রতি হাজারে ২০ টাকা ক্যাশ আউট চার্জ গ্রাহকদের সাথে এক ধরনের অন্যায্য আচরণ। যার কারণে উদ্বোধনের পর থেকে ‘নগদ’ সবচেয়ে কম ক্যাশ আউট টাকা চার্জ করে আসছে।

বর্তমানে এমএফএস সেবার মধ্যে ‘নগদ’-ই সেন্ড মানির জন্য কোনো টাকা কাটে না। অন্যান্য সব অপারেটর সেন্ড মানির জন্য অতিরিক্ত টাকা চার্জ করে। এর আগে দেশের ৫ ধরনের ব্যবসায়ীর জন্য প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ৬ টাকা করে দেয় ‘নগদ’, যা করোনা ভাইরাস মহামারিতে ব্যবসায়ীদের জন্য অনেক বেশি উপকার করেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি