শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.4 C
Dhaka

যশোরে উদযাপিত হল বিভাগীয় পর্যায়ের খুলনা বিভাগের ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

টেকভিশন২৪ ডেস্ক: যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হয়  ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (খুলনা বিভাগ)’।

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গুলোর সম্ভাবনা ও সমস্যা সমাধানে করণীয়, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরি, চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

আজ মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, যশোর -২। তিনি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তিনি স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ঘোষণা করেছেন। সরকার তথ্যপ্রযুক্তিকে সর্বোচ্চ অগ্ৰাধিকার দিচ্ছে। তাই আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে আমরা উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), যশোর। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তি শিল্পে যশোর জেলার তরুণ তরুণীর দক্ষতা বৃদ্ধি ও তাদের কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্বজনিত সমস্যা লাঘবে সবরকমের সহায়তা করতে প্রস্তুত যশোর জেলা প্রশাসন। যশোরে তথ্যপ্রযুক্তিসম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকেও উক্ত শিল্পখাতে বিকশিত হতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।”

বাক্কো সভাপতি জনাব ওয়াহিদ শরীফ তার বক্তব্যে বলেন, “বিপিও শিল্পে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এবং আমাদের অভিলক্ষ্য ২০২৫ সালের মধ্যে ১ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করা । এই লক্ষমাত্রা অর্জনে সরকারি সহযোগিতার পাশাপাশি প্রয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, দক্ষ জনশক্তি সৃষ্টি করা এবং শুধু ঢাকাকে কেন্দ্র করে নয় বরং সমগ্ৰ দেশেই এই শিল্পের ব্যাপ্তি ঘটাতে হবে, তাই প্রয়োজন বেসরকারি উদ্যোগের পাশাপাশি পলিসিগত দিক থেকে সরকারের সার্বিক সহযোগিতা প্রদান করা।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, উপসচিব, পরিচালক (অর্থ এবং প্রশাসন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; জনাব ওয়াহিদ শরীফ, সভাপতি, বাক্কো; জিয়া আশরাফ, প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা, চালডাল লিমিটেড; মুরসালিন হক জুনায়েদ, সাধারণ সম্পাদক, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি); কাওসার আহমেদ, পরিচালক, বাক্কো এবং জায়েদ উদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও)।

অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ ডিজিকন টেকনোলজিস লিমিটেড, মাই আউটসোর্সিং লিমিটেড, সার্ভিস ইঞ্জিন বিপিও, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও) এবং চালডাল লিমিটেড।

উল্লেখ্য, আজ শনিবার, ১৭ জুন সকাল দশটায় ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এ ‘সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় বিপিও সামিটের ক্যারিয়ার ক্যাম্পেইনের অংশ হিসেবে। সেমিনারে বিপিও শিল্পের সম্ভাবনাময় দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এ খাতে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলতে উৎসাহ যুগিয়ে বক্তব্য রাখেন জনাব মৃধা মোঃ মাহফুজ-উল-হক চয়ন, চেয়ারম্যান, বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট উপকমিটি; জনাব মোহাম্মদ মাহমুদুর রশীদ, ম্যানেজার, সার্ভিস ইঞ্জিন বিপিও এবং জনাব মোঃ সেলিম সরকার, কার্যনির্বাহী সমন্বয়ক, বাক্কো সচিবালয়। এছাড়া গত ১৫ জুন দুপুর ২টায় খুলনার ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি-তে অনুষ্ঠিত হয় “বিপিও ক্যারিয়ার ক্যাম্পেইন”।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী চলছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি