শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

সব আধুনিক ফিচারসহ ১২ হাজার টাকায় ফোন

টেকভিশন২৪ ডেস্ক: আধুনিক সব ফিচারসহ বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন বাজারে এনেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। হট ৩০ আই নামের ফোনটির মূল্য ধরা হয়েছে মাত্র ১২ হাজার টাকা। হট ৩০ সিরিজের নতুন এই ফোনে স্মুদ ডিসপ্লে, উচ্চগতির প্রসেসর আর স্বচ্ছ ক্যামেরাসহ প্রায় সবই রাখা হয়েছে।

হট ৩০ আই ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চির বিশাল এইচডি+ স্ক্রিন। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লে ব্যবহারে স্মুদ ও ফ্লুইড অভিজ্ঞতার নিশ্চয়তা দিচ্ছে ইনফিনিক্স। একইসাথে, ফোনটিতে টাচ সেম্প্লিং রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। ফলে ডিসপ্লেতে টাচ করে দ্রুত রেপন্স পাবেন ব্যবহারকারীরা।

দুর্দান্ত পারফরম্যান্স আর কার্যকরিতা দিতে মিডিয়াটেকের উন্নত ১২ ন্যানোমিটার হেলিও জি ৩৭ প্রসেসরে চলবে হট ৩০ আই। সাথে থাকছে ৪জিবি+৬৪জিবি স্টোরেজ সক্ষমতা। চিপ নির্মাতা কোম্পানি মিডিয়াটেকের মতে, জি ৩৭ হলো কম বাজেটের ফোনের জন্য গেমিং প্রসেসর। এই প্রসেসর সবচেয়ে ভালো কাজ করে ৯০ হার্জ ডিসপ্লে ব্যবহার করা ফোনে।

নিখুঁত ও প্রাণবন্ত ছবি তোলার জন্য হট ৩০ আই-তে আছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সুন্দর সেলফির জন্য আছে পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রিয় মুহূর্তগুলোকে ধরে রাখতে এই ক্যামেরার মাধ্যমে হাই-রেজ্যুলেশনের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় ও পছন্দের কাজগুলো স্মার্টফোনে করতে পারার জন্য হট ৩০ আই-তে আছে ৫০০০এমএএইচ এর ব্যাটারি। সেইসাথে, চার্জ নিয়ে নিশ্চিন্ত থাকার জন্য আছে ১০ ওয়াটের টাইপ-সি চার্জিং সুবিধা।

ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। সাথে আছে ফোনটির আকর্ষণীয় কালার অপশন এবং ডায়মন্ড প্যাটার্নের অনন্য প্লাস্টিক ডিজাইন। ফলে ফোন হাতে রাখার সময় স্বস্তি পাওয়ার সাথে স্টাইলও বজায় থাকবে। গ্লেসিয়ার ব্লু, মিরর ব্ল্যাক ও ডায়মন্ড হোয়াইট, এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে হট ৩০ আই।

ফোনটির আরও দুটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে। ৪জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি ভার্সন দুটোর দাম ধরা হয়েছে যথাক্রমে ১৩,৪৯৯ এবং ১৪,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি