মঙ্গলবার, জুন ২, ২০২৬
36 C
Dhaka

শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি স্মার্ট সিটিজেন হওয়ার ধারণা দিতে হবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষকরাই হচ্ছেন শিক্ষার মেরুদন্ড। শিক্ষার্থীদের সঠিকভাবে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে না পারলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা পিছিয়ে পড়বো। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সুযোগ্য নাগরিকের পাশাপাশি স্মার্ট সিটিজেন হয়ে ওঠার ধারণা দিতে হবে।

প্রতিমন্ত্রী আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের আওতায় ল্যাপ প্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন সারা বিশ্বে প্রযুক্তিখাতে কোটি কোটি কর্মসংস্থানের সুযোগ রয়েছে যা ঘরে বসেই করা যায়। প্রযুক্তিজজ্ঞান সম্পন্ন মানবসম্পদ তৈরির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে শেখ রাসেল ডিজিটাল ও স্কুল অব ফিউচার, জয় ডি-সেট সেন্টার, ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিবেশন সেন্টার প্রতিষ্ঠা করেছি। এসকল কার্যক্রম বাস্তবায়নের ফলে আজকের শিক্ষার্থীরা ভবিষ্যত স্মার্ট বাংলাদেশে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে।

স্মার্ট বাংলাদেশের প্রথম স্তম্ভ স্মার্ট নাগরিক গড়ে তুলতে আইসিটি শিক্ষকদের পাশাপাশি প্রতিটি স্কুলেই আরো তিনজন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন ইতোমধ্যে ইন্টারনেটের শক্তি ও তারুণ্যের মেধাকে কাজে লাগিয়ে আমরা আইসিটি বিভাগের লার্নিং আর্নিং প্রকল্পের আওতায় করোনার সময়ে প্রায় ৪৩ হাজার প্রশিক্ষণ দিয়েছি। লক্ষাধিক ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শি-পাওয়ার প্রকল্পে ১০ হাজার ৫০০ নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। পলক বলেন আগামীতে বাংলাদেশের সবগুলো স্কুলকেই পেপারলেস করতে ৩২ ধরণের বিশেষ সফটওয়্যার দেয়া হবে। গড়ে তোলা হবে আরো ১ হাজার স্মার্ট স্কুল।

আগামী ২০২৫ সাল নাগাদ ১০ লাখ প্রোগ্রামার এবং ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরি করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরাও ফ্রিল্যান্সিং করে অতিরিক্ত আয়ের সুযোগ পাবে। ফলে দেশের রিজার্ভ বৃদ্ধিসহ অর্থনীতে অনন্য অবদান রাখবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প পরিচালক এস এ এম রফিকুন্নবী।

এছাড়া আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল এবং দেশের বিভিন্ন স্থান থেকে জেলাপ্রশাসক, ইউএনও ও বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে প্রতিমন্ত্রী দেশের ৯০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিষ্ঠানের ৩৬০০০ শিক্ষকদের ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি