শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

ভিডিও কলে ইমো’র নতুন ফিচার ‘আলো’

টেকভিশন২৪ ডেস্ক: ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো চালু করেছে নতুন ‘আলো’ ফিচার। ইমো’র স্থানীয়করণ কৌশলের অংশ হিসেবে সহজ ও অসাধারণ এই ফিচারটি নিয়ে এসেছে ইমো।

আলো ফিচারটি চালু করা হলে ফোন স্ক্রিনের ব্যবহৃত জায়গাগুলো আলোকিত ফ্রেমে রূপান্তরিত হবে। উদ্ভাবনী এই ফিচারটি কম আলোতেও ভিডিওর মান শতভাগ পর্যন্ত সমৃদ্ধ করবে। আলো ফিচার ব্যবহার করে খুব সহজেই প্রিয়জনের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন ব্যবহারকারী; এমনকি একদম অনুজ্জ্বল জায়গাতেও তাদের মুখ খুব স্পষ্ট দেখা যাবে। পাশাপাশি, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ভিডিও কলের ক্ষেত্রে আলো ফিচারটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

পরীক্ষামূলক পর্যায় চলাকালীন ৩০ শতাংশেরও বেশি ইমো ব্যবহারকারী ফিচারটি ব্যবহার শুরু করেছেন। এ ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের অ্যাপ আপডেট করে নিতে হবে।

নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা এবং ব্যবহারকারীরা যেনো তাদের ভালোলাগার মুহুর্তগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারেন, এ লক্ষ্যে ‘আলো’র মতো গুরুত্বপূর্ণ উদ্ভাবনী ফিচার নিয়ে এসেছে ইমো।

আরিফ আহমেদ নামের একজন ইমো ব্যবহারকারী আলো ফিচার নিয়ে তার অভিজ্ঞতা নিয়ে বলেন, “কম আলোকিত জায়গায় ভিডিও কলে কথা বলতে খুব অসুবিধা হয়। আর এ কারণে ইমো’র নতুন এই আলো ফিচারটির প্রশংসা করতে হয়; ফিচারটির কারণে এখন পরিবার আর বন্ধুবান্ধবের সাথে কথা বলা আরও সুবিধাজনক হয়েছে। এখন ভিডিও কলে কথা বলার জন্য আর আলোকিত রুমে থাকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। যেকোনো জায়গায় প্রয়োজন অনুযায়ী ফিচারটি চালু করে কথা বলতে পারবো।”

নতুন এই ফিচারটি চালু করা প্রসঙ্গে ইমো’র বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “ইমো সবসময়ই ব্যবহারকারীর প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার চেষ্টা করেছে। আমাদের টিম পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ৩৫ শতাংশ ভিডিও কল করা হয় তুলনামূলকভাবে অনুজ্জ্বল পরিবেশে। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি