মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
23 C
Dhaka

মেডিকেল ডকুমেন্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিষয়ে অগমেডিক্স-এর সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: অগমেডিক্স বাংলাদেশ-এর আয়োজনে ‘ইউজিং এআই টু জেনারেট দ্য নেক্সট-জেনারেশন মেডিকেল ডকুমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানীতে বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে আয়োজিত হয় এই সেমিনার, যার লক্ষ্য ছিল মেডিকেল ডকুমেন্টেশনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের গুরুত্ব তুলে সম্পর্কে আলোচনা করা।
সেমিনারটি পরিচালনা করেন অগমেডিক্স বাংলাদেশ-এর চীফ টেকনোলজি অফিসার সৌরভ চ্যাটার্জি, পিএইচডি। দেশের চিকিৎসা খাতের পেশাদার, গবেষকবৃন্দসহ বিভিন্ন প্রযুক্তি বিশেষজ্ঞরা সেমিনারে উপস্থিত ছিলেন। পরবর্তী প্রজন্মের মেডিকেল ডকুমেন্ট তৈরিতে কীভাবে দক্ষতার সাথে এআই ব্যবহার করা সম্ভব সে বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়।

মূল বক্তব্যে, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এআই প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন সৌরভ চ্যাটার্জি, পিএইচডি। তিনি দক্ষতা বৃদ্ধি, নির্ভুলতা ও স্বচ্ছতা, এবং মেডিকেল ডকুমেন্টেশনের অ্যাক্সেসযোগ্যতা ইত্যাদির মতো এআই-এর সম্ভাব্য সুবিধাগুলো আলোচনায় তুলে ধরেন।

সেমিনারে অগমেডিক্স বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টির রাশেদ নোমান বলেন, “এই সেমিনারে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার রোগীদের সাথে চিকিৎসকদের যোগাযোগ আরও সহজ ও উন্নত করতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। যেহেতু স্বাস্থ্যসেবা খাতে প্রতিনিয়তই নতুন ও গেইম-চেঞ্জিং এআই উন্মোচিত হচ্ছে, সবার মনেই প্রশ্ন জাগছে প্রযুক্তি দ্বারা কীভাবে স্বাস্থ্যসেবার ভবিষ্যত পরিবর্তন হতে পারে! আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা খাতে এআই-এর সুবিধাগুলি সরাসরি দেখতে পাচ্ছি, এবং ভবিষ্যতে বাংলাদেশেও তেমনটি দেখতে চাই।”

সেমিনারে অটোমেটেড মেডিকেল ডকুমেন্টেশন, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ইলেকট্রনিক হেলথ রেকর্ড অপ্টিমাইজেশন, এবং প্রেডিক্টিভ অ্যানালিস্টিকস বিষয়ক বেশকিছু তথ্যপূর্ণ পর্ব আলোচনা করা হয়। সেমিনারটি একটি প্যানেল আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে অংশগ্রহণকারীদের মত বিনিময় এবং পরবর্তী প্রজন্মের মেডিকেল ডকুমেন্ট তৈরিতে এআই ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এআই ব্যবহারে স্বাস্থ্য খাতকে রূপান্তরিত করা সম্ভব বলে প্যানেলিস্টরা একমত হন। একইসাথে রোগীদের সেরা যত্ন ও চিকিৎসা অভিজ্ঞতা নিশ্চিতে এই প্রযুক্তিগুলো ব্যবহারের আহ্বান জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি