রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
32 C
Dhaka

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি, এফবিসিসিআই পরিচালক এবং মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবীর। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি।

এসময় সৈয়দ আলমাস কবীর মালয়েশিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে খুব বেশি আগ্রহী বলে জানান। মালয়েশিয়ার পাম ওয়েল, ফার্নিচার, চকলেট, ফলমূলসহ বিভিন্ন খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে। মালয়েশিয়ায় রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে তৈরী পোশাক, পাটজাত পণ্য, প্লাস্টিক, হালকা যন্ত্রপাতি ও চামড়াজাত পণ্য উল্লেখযোগ্য। নবনির্বাচিত রাষ্ট্রপতির মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে জিজ্ঞাসার প্রেক্ষিতে আলমাস কবীর দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে কাজ করার জন্য আলমাস কবীরকে ধন্যবাদ জানান এবং এই বছরে অনুষ্ঠিতব্য “Showcase Malaysia”-তে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বাণিজ্য অসমতা দূর করে রপ্তানি বৃদ্ধিতে ব্যবসায়ী সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বর্তমানে ৩৩৭.৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য মালয়েশিয়ায় রপ্তানি এবং মালয়েশিয়া থেকে ৩.৪৭ বিলিয়নের পণ্য আমদানি করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সর্বশেষ

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

১৬ মে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল...

ওমোদা জেইকোর নতুন জে৭ পিএইচইভি এসএইচএস উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক:  ওমোদা জেইকো ঢাকার মোটর শো-তে তাদের বহুল...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি