শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
30.5 C
Dhaka

সম্মানজনক ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ অ্যাওয়ার্ড পেল শেয়ারট্রিপ

টেকভিশন২৪ ডেস্কঃ রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত, দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস -এর সপ্তম আসরে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শেয়ারট্রিপ।  

উল্লেখযোগ্য এ অর্জন নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “শেয়ারট্রিপ এ বছর পরপর সম্মানজনক দু’টি অ্যাওয়ার্ড পেয়েছে। একটি, দ্য ডেইলি স্টারের ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ এবং অন্যটি, নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড; এজন্য আমি অত্যন্ত আনন্দিত। ভ্রমণকারীরা যেনো স্বাচ্ছন্দ্যে বিভিন্ন হলিডে প্যাকেজ এবং তাদের পছন্দের গন্তব্য নিয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন এবং সে অনুযায়ী তাদের ট্রিপের জন্য হোটেল ও ফ্লাইট বুক করতে পারেন, তাই আমরা সবসময় আমাদের অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করি। এবং একইসাথে আমি আমাদের সকল অংশীদার, বিশেষ করে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি এবং একই উদ্যম নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যেতে প্রত্যাশী।”      

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। এছাড়াও, অনুষ্ঠানে স্বনামধন্য অনেক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।       

শেয়ারট্রিপ উদ্ভাবনী অ্যাপ্লিকেশন ও ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যম বিভিন্ন ট্র্যাভেল সেবা প্রদান করে। নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভ্রমণকারীদের স্বাছন্দ্যে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে ফ্লাইট ও হোটেল বুক করাসহ তাদের জন্য উপযুক্ত ভ্যাকেশন প্যাকেজ খুঁজে পেতে সহায়তা করে। এছাড়াও, কমার্শিয়াল ট্র্যাভেল সেগমেন্টে প্রতিষ্ঠানটির আলাদা বিজনেস পোর্টাল রয়েছে।

দেশের ট্র্যাভেল মার্কেটে শেয়ারট্রিপের বাজার অংশীদারিত্ব ১২ শতাংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি