বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
31.4 C
Dhaka

তুলবে সেলফি, যত্ন নেবে শিশু-বয়স্কদের!

টেকভিশন২৪ ডেস্কঃ বর্তমান বিশ্বে রোবোটিক্স টেকনোলজি যে স্থানে পৌঁছেছে তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শিগগিরই বহু মানুষের পেশা বিলুপ্ত হতে যাচ্ছে। মানুষের অনেক কাজই করে দেবে রোবট। এর জন্যই প্রতিনিয়ত উন্নত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।

আমেরিকাতে চলমান ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস) এমনই এক আশ্চর্য রোবট সামনে এনেছে আওলাস রোবোটিক্স নামের জাপানি কোম্পানি।

এই রোবট ছবি তোলা ছাড়াও আরও অনেক জরুরি কাজ করতে পারে। ডেলিভারির কাজ থেকে শুরু করে আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে যেকোনো জায়গা জীবাণমুক্ত করতে পারে। এমনকি বয়স্কদের দেখাশোনার মতো কঠিন কাজও দক্ষতার সঙ্গে সামলাতে পারে রোবটটি।

কোম্পানি জানিয়েছে, এই রোবটের মাধ্যমে দরজা-জানালা খোলা, জিনিসপত্র বহন করা কিংবা লিফটের সুইচ দেওয়ার মতো বহু কাজ সারা যাবে। বয়স্করা হঠাৎ পড়ে গেলে বা অসুস্থ হয়ে পড়লে কাছাকাছি হাসপাতালে খবর দেওয়ার কাজটাও করবে এই রোবট। এতে থাকা ৩৬০ ডিগ্রি নাইট ভিশন ক্যামেরা বয়স্কদের পাশাপাশি শিশুদের খেয়াল করবে।

আগামী দিনে এই রোবট নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মতামত বিশেষজ্ঞদের।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি