সোমবার, জুলাই ২৭, ২০২৬
26.8 C
Dhaka

স্টার্ট-আপ প্রস্তাব জমা নিচ্ছে আর-ভেঞ্চারস ৩.০

টেকভিশন২৪ ডেস্কঃ  শুরু হল রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারসের তৃতীয় সংস্করণে স্টার্ট-আপ প্রস্তাব জমা দেওয়ার সুযোগ।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাব জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারীরা এই লিঙ্কটি- https://www.robi.com.bd/en/personal/r-ventures ব্যবহার করে তাদের প্রাথমিক পর্যায়ের এবং অগ্রসরমান স্টার্টআপগুলো নিবন্ধন করতে পারবেন।

সম্প্রতি আর-ভেঞ্চারস ৩.০-এ নির্বাচিত স্টার্টআপগুলিতে আড়াই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে রবি। রবির পাশাপাশি খাত বিশেষজ্ঞের একটি প্যানেল স্টার্টআপগুলোতে আলাদাভাবে বিনিয়োগ করবে। বিনিয়োগের জন্য নির্বাচিত স্টার্টআপগুলো আর-ভেঞ্চারসের সমৃদ্ধ পোর্টফোলিওর অংশ হবে; যার মধ্যে ইতোমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শাটল, এয়ারব্রিঙ্গার, মেডইজি, সিগমাইন্ডের মত সফল উদ্যোগগুলো। এছাড়া স্টার্টআপগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পরামর্শ, মেন্টরশিপ এবং  সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কাজ করার সুযোগ পাবেন।

প্রস্তাব জমা দেওয়ার পর, স্টার্টআপগুলো স্ক্রিনিং এবং যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে যাবে। প্রথম পর্ব শেষে প্রায় ৫০টি স্টার্টআপকে বাছাই করা হবে। বাছাইকৃত স্টার্টআপদের জন্য বেশ কিছু বিনিয়োগকারী পিচিং ওয়ার্কশপের আয়োজন করা হবে। যেখানে তারা রবির উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ জুরি প্যানেলের সামনে তাদের প্রস্তাবগুলো তুলে ধরবেন।

সর্বশেষ সরাসরি সম্প্রচার হতে যাওয়া ইনভেস্টর ডের জন্য প্রায় ১৫ থেকে ২০টি স্টার্টআপকে বাছাই করা হবে, যেখানে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলো ঘোষণা করবেন।

রবির আইসিটি সাবসিডিয়ারি রেডডট ডিজিটালের পৃষ্ঠপোষকতায় আর-ভেঞ্চারস হল একটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড প্ল্যাটফর্ম, যা আর-ভেঞ্চারস প্রাইভেট ইক্যুইটি ফান্ড হিসাবে গঠিত। প্লাটফর্মটির জেনারেল পার্টনার হলো এসবিকে টেক ভেঞ্চারস, যারা ফান্ড পরিচালনায় কাজ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি