রবিবার, নভেম্বর ২২, ২০২৬
28 C
Dhaka

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটলকে তারুণ্যের রঙে রাঙিয়ে দিলো স্কিটো

টেকভিশন২৪ ডেস্কঃ গ্রামীণফোনের এন্ড-টু-এন্ড ডিজিটাল প্রোডাক্ট স্কিটো সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নয়টি বগিকে ক্যানভাস বানিয়ে রাঙিয়ে তুলেছে তারুণ্যের রঙে – নবীনের জয়গানে চবি’র শাটলকে করে তুলেছে প্রাণবন্ত।  

শাটল ট্রেনের প্রতিটি বগিতে শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চট্টগ্রাম শহরের ইতিহাস, ঐতিহ্য ও অনন্য সৌন্দর্য। শিক্ষার্থী ও তরুণদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্কিটো। এবং তারুণ্যের রঙে রাঙানো এ বৃহৎ ক্যানভাসের মাধ্যমে তারুণ্যের উন্মাদনা, উচ্ছাস ও উৎসব প্রকাশিত হয়েছে। আর শাটলের ক্যানভাসে এ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।      

এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের গেস্ট লেকচারার অরূপ বড়ুয়া বলেন, “প্রতিদিন হাজার হাজার চবি শিক্ষার্থী শাটলে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। শাটলের এমন রূপান্তরে শিক্ষার্থীদের রীতিমতো উচ্ছ্বসিত।” তিনি আরও বলেন, “ট্রেনটি দেখতে এখন আগের চেয়ে নতুন এবং প্রাণবন্ত। এর বগিগুলো শিক্ষার্থীদের কাছে শিল্পের বার্তা পৌঁছে দিচ্ছে, আমার মতে যা একটি অসাধারণ উদ্যোগ। বিশেষ করে, যারা এখানে নতুন ভর্তি হয়েছে, ট্রেনটি তাদের ক্যাম্পাস জীবনকে অনেক বেশি স্মরণীয় করে তুলেছে, সেই সাথে তাদের মাঝে এক উদ্দীপনাও জাগিয়েছে।”

কাজী এমরান মাহবুব, হেড অব স্কিটো, অসাধারণ এ উদ্যোগ নিয়ে বলেন, “ডিজিটাল দুনিয়ায় স্কিটো বটের নিজস্ব একটি অবস্থান রয়েছে, যা এখন ট্রান্সমিডিয়া স্টোরি টেলিংয়ের মাধ্যমে বাস্তব জগতের সাথে মিশে গেছে। তাছাড়া, প্রথম ব্র্যান্ড হিসেবে শাটলে নিজেদের পরিচয় – তারুণ্যকে, তুলে ধরতে পেরে আমরা গর্বিত। তরুণরাই আমাদের অগ্রাধিকারের বিষয়। এটি নিঃসন্দেহে একটি চমৎকার দলগত প্রচেষ্টার দূরদর্শী উদ্যোগ।”

  

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

সর্বশেষ

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি