রবিবার, নভেম্বর ২২, ২০২৬
28 C
Dhaka

ড্যাফোডিল পলিটেকনিক শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মোস্তাফা জব্বার

এশিয়ায় ৫ম শিল্পবিপ্লবের নেতৃত্ব দিবে বাংলাদেশ -ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্কঃ ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আশা প্রকাশ করেন এশিয়ায় ৫ম শিল্পবিপ্লবের নেতৃত্ব দিবে বাংলাদেশ। ৫ম শিল্প বিপ্লবের প্রধান দিক হল মানুষের সাথে প্রযুক্তির সরাসরি মিথষ্ক্রিয়া, যা শুধু শুধু প্রযুক্তির বৃদ্ধি নয়, বরং সামাজিক ও মানবিক উন্নয়নের দিকে পরিচালিত করে। তিনি গতকাল ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যেল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথিরর বক্তৃতায় এসব কথা বলেন।  তিনি অঅরো বলেন,  “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বিশ্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়েছিলেন, যা আমরা অর্জন করেছি এবং প্রযুক্তিকে সামাজিক ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের এখন শিল্প বিপ্লব ৫.০-এ যেতে হবে, যা আগামীতে একটি উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যাবে”, যোগ করেন মোস্তাফা জব্বার।

৪র্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের শিক্ষাপদ্ধতিকে তথ্যপ্রযুক্তির আলোকে সামঞ্জস্য করার লক্ষ্যে ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মাঝে ফ্রি ল্যাপটপ বিতরণ ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের প্রথম পলিটেকনিক হিসেবে ড্যাফোডিল পলিটেকনিক  এর আওতায় শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিলো ফ্রি ল্যাপটপ। এরই ধারাবাহিকতায় আজ ২১ নভেম্বর ২০২২, ডেফোডিল এডুকেশন নেটওয়ার্কেও ৭১ মিলনায়তনে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো।  যেখানে প্রতিটি  শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো ডিসিএল ব্রান্ডের অত্যাধুনিক ল্যাপটপ। যা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিকাশে, দক্ষতা ও মেধা যাচাই এর মাধ্যমে আর্ন্তজাতিক পর্যায়ে নিজেদের আত্বপ্রকাশে সহায়ক ভূমিকা পালন করবে। ড্যাফোডিল পলিটেকনিকের অধ্যক্ষ কে এম হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এর সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বিভাগের মহা পরিচালক ড ওমর ফারুক।

অনুষ্ঠানে ড্যাফোডিল পলিটেকনিকের ঊর্ধ্বতন কর্মকর্তা,শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

সর্বশেষ

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি