রবিবার, মে ১০, ২০২৬
25.9 C
Dhaka

বিনামূল্যে ট্যাক্স ক্যালকুলেটর ও ফাইলিং ফিচার শাপলা ট্যাক্সে

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশি স্টার্ট আপ শাপলা সম্প্রতি শাপলা ট্যাক্স নামে একটি নতুন প্ল্যাটফর্ম শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের নাগরিকেরা অনলাইনে তাঁদের ট্যাক্স হিসাব ও প্রদান করতে পারবেন। এই নতুন বি-টু-সি প্ল্যাটফর্মটি সহজ ও কার্যকর ভাবে ট্যাক্স ফাইল ও রিটার্নের জটিল প্রক্রিয়াটি সয়ংক্রিয় ভাবে সম্পন্ন করতে ইচ্ছা পোষণ করে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৯ মিলিয়ন যার মধ্যে মাত্র ৬.৭ মিলিয়ন ট্যাক্স প্রদানকারী রয়েছে।  এই সংখ্যা মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। সাম্প্রতিক এক ঘোষণায় সরকারের পক্ষ থেকে ২০০,০০০ বাংলাদেশি টাকার চেয়ে বেশি মুনাফা হয় এমন অনলাইন ব্যবসা উদ্যোগগুলোর জন্য ট্যাক্স প্রদান করা ও ফ্রিল্যান্সারদের জন্য শুণ্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শাপলা ট্যাক্স স্বয়ংক্রিয়ভাবে এই জটিল ম্যানুয়াল প্রক্রিয়ায় ট্যাক্স জমা দেওয়ার ব্যাপারে ব্যক্তিগত ভাবে ট্যাক্স প্রদানকারীদেরককে সহায়তা করার লক্ষ্য নিয়ে মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে।

আমাদের দেশে ব্যক্তিগত পর্যায়ে ম্যানুয়াল ভাবেই সাধারণত ট্যাক্স প্রদানের কাজ করতে হয় যা আসলেই ঝামেলাপূর্ণ। এই নতুন ফিচারটি ইতিমধ্যেই বেশ কয়জন ইউজার ২০২১-২২ সালে ব্যবহার করেছেন। শাপলা এসকল ট্যাক্সপ্রদানকারীর জীবন সহজ করতে বিনামূল্যে ট্যাক্স ক্যালকুলেটরও তৈরি করেছে। আর এই স্বংংক্রিয় ব্যবস্থায় ওয়েবপোর্টালের মাধ্যমে চলে পুরো প্রক্রিয়াটি।

“বর্তমান সময়ে বাংলাদেশের ট্যাক্স প্রদানকারী জনগণের প্রত্যেককে ৩৫০০ থেকে ৫০০০ টাকা ব্যয় করতে হয় যদি তারা আইনজীবী বা ট্যাক্স অ্যাকাউন্টেন্টের সেবা নেন। এতে যথেষ্ট সময় ও পরিশ্রম লাগে যা চরম ম্যানুয়াল প্রক্রিয়ায় চলে৷”, বলেন শাপলার সহপ্রতিষ্ঠাতা ও সিইও তাসনিম মোর্তজা।  তিনি আরও বলেন,” শাপলা এই জটিল প্রক্রিয়াটি সহজভাবে ২০০০ টাকার মধ্যে করিয়ে দিতে পারে। আর তা ট্যাক্স আইনজীবীদের পরামর্শ নেওয়ার পর। এভাবে শাপলা সকলের জন্য পুরো প্রক্রিয়াটি সহজ করে দেওয়ার লক্ষ্য নিয়ে আগাচ্ছে৷ শাপলা ব্যক্তিগত পর্যায়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ট্যাক্স হিসাব ও ফাইল করা এবং ট্যাক্স প্রদানের ব্যাপারে জনসচেতনতা তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার  ক্ষেত্রে বদ্ধ পরিকর।”

শাপলা ট্যাক্সের একজন গ্রাহক,পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা হুসেইন মোঃ ইলিয়াস বলেন, “আমি ট্যাক্স হিসাব করতে খুবই অপছন্দ করি।এবছর আমার তা করতে হয়নি। শাপলাই করে দিয়েছে আমার হয়ে।”

 বিকাশ লিমিটেডের অনলাইন পেমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আফনান ইবনে হাশেমও শাপলার আরেকজন গ্রাহক। তিনি বলেন, ” আমার ট্যাক্স ফাইল করা হয়ে গেছে ইতিমধ্যে। গত চার বছর ধরে স্বাচ্ছন্দ্য সহকারে আমার ট্যাক্সের সকল কাজ করতে পারার জন্য শাপলাই ধন্যবাদের দাবীদার। স্কুলে কেন শেখায়না ট্যাক্স হিসাব করা! শাপলা এই প্রক্রিয়াটিকে করেছে অত্যন্ত  সহজ ও স্বচ্ছ। তাদের সেবা আমার খুব ভালো লেগেছে।”

শাপলা ২০২১ সালে কার্যক্রম শুরুর পর থেকে ছুটি ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা, বেতনের জন্য পে রোল সল্যুশন, এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মডিউল তৈরি সহ বিভিন্ন সেবা দিয়েছে ৫০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে। এছাড়া তারা বিভিন্ন কোম্পানিকে মানি লিকেজ জনিত আর্থিক লোকসান ঠেকাতে, প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনতে ও কোম্পানিগুলোর সঙ্গে কর্মীদের সম্পর্ক জোরদার করতে সহায়তা দিয়েছে।

Shapla website link: https://taxfile.shapla.io/

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

সর্বশেষ

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, এন্ট্রি-লেভেল সেগমেন্টে...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি