মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
34.8 C
Dhaka

গ্রামীণফোন এর সব ধরনের সিমও বিক্রি বন্ধ

টেকভিশন২৪ ডেস্কঃ চলতি বছরের জুনে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এর সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সেপ্টেম্বরের মাঝামাঝি এসে গ্রামীণফোন আবারও সিম বিক্রির অনুমতি পায়। যদিও এটা একদমই সীমিত আকারে, যা মূলত আগে থেকে অনুমতিপ্রাপ্ত পুরাতন সিম।

আজ রোববার বিটিআরসি জানিয়েছে, এখন থেকে নতুন সিমের সঙ্গে পুরাতন সিমও বিক্রি করতে পারবে না মোবাইল অপারেটরটি।

সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় অনির্দিষ্টকালের জন্য গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার বলেন, বিটিআরসি থেকে আমরা একটি নির্দেশনা পেয়েছি। এখন থেকে নতুন সিমের পাশাপাশি পুরাতন সিমও বিক্রি বন্ধ থাকবে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে। পুরাতন সিম বিক্রি হলেও নতুন গ্রাহক তৈরি হচ্ছে। নতুন সিমেও নতুন গ্রাহক তৈরি হয়। সেবার মান উন্নত না করতে পারলে গ্রামীণফোন নতুন কোন গ্রাহকই তৈরি করতে পারবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি