বুধবার, জুন ৩, ২০২৬
37 C
Dhaka

স্টোরেজ নিয়ে টেনশন দেবে না ভিভো ভি২৫ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক:  নিজের পছন্দমত অ্যাপ যদি স্মার্টফোনে না রাখা যায় তবে কি আর চলে? হরেক রকম অ্যাপ এখন জীবন সহজ করে দিচ্ছে। তারুণ্যের জীবন এখন অনেকটা অ্যাপনির্ভর। কিন্তু এত সব অ্যাপ রাখার জন্যও চাই যথাযথ স্টোরেজ। তরুণদের ওই আগ্রহের জায়গাটা লক্ষ্য রেখেই গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো জোর দিয়েছে স্মার্টফোনের স্টোরেজের ওপর।

ভিভো ভি২৫ সিরিজের স্টোরেজ এরইমধ্যে তরুণদের নজর কেড়েছে। সিরিজে রয়েছে ভি ২৫ ফাইভজি ও ভি ২৫ই এই দুইটি স্মার্টফোন। ডিজাইনেও দারুণ, প্রযুক্তির দিক থেকেও নজরকাড়া এই সিরিজ এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। রুচিশীল ও উদ্ভাবনী ডিজাইন, সুবিশাল স্টোরেজ, অসাধারণ ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং নান্দনিক ফিচার ভি২৫ সিরিজের অন্যতম বিশেষত্ব।

ভিভো ভি২৫
ভিভো ভি২৫ সিরিজ, স্টোরেজ নিয়ে দুশ্চিন্তা নেই

ভি২৫ সিরিজের একটি আর্কষণীয় দিক হলো এর সুবিশাল স্টোরেজ। ফোনটিতে মিডিয়া টেক ডাইমেনসিটির ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভি ২৫ ৫জি তে রয়েছে  ৮ জিবি র‌্যাম ও এর সাথে একস্টেন্ডেড ৮ জিবি র‌্যাম  এবং ২৫৬ জিবি স্টোরেজ এর সুবিধা । ভি ২৫ই তে রয়েছে  ৮ জিবি র‌্যাম ও এর সাথে একস্টেন্ডেড ৮ জিবি র‌্যাম  এবং ১২৮ জিবি স্টোরেজ এর সুবিধা । র‌্যাম টাইপ হিসেব করলে ব্যবহার করা হয়েছে এলপিডি ৫ এবং ইউএফএস ৩.১ যা এক কথায় অসাধারণ। ভিভোর অন্যান্য স্মার্টফোনগুলোর মতো কিছু অ্যাপস ফোনেই পাওয়া যাবে। সেগুলো চাইলে রেখেও দেওয়া যাবে আবার ডিলেটও করা যাবে।

ভিভো ভি২৫
ভিভো ভি২৫

ভি২৫ সিরিজের আরো কয়েকটি আর্কষণীয় দিক হলো এর ক্যামেরা ও রঙ পরিবর্তনকারী গ্লাস। ভি২৫ ফাইভজি মডেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-সেন্সিং  রিয়ার ক্যামেরা যা কম আলোতেও আল্ট্রা-এইচডি ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারে। এছাড়া রয়েছে ৫০ মেগাপিক্সেল এএফ এইচডি পোরট্রেট ফ্রন্ট ক্যামেরা যা দেয় স্বচ্ছ ও আকর্ষণীয় ছবির নিশ্চয়তা। ভি২৫ ই তে রয়েছে ভি২৫ ফাইভজির মতো ৬৪ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। তবে এর ফ্রন্ট ক্যামেরা হলো ৩২ মেগাপিক্সেল। ভি২৫ ফাইভজি মডেলের ব্যাকে রয়েছে রঙ পরিবর্তনশীল গ্লাস যা এক  সেকেন্ডের মধ্যে কালার চেঞ্জ করে ফেলে আর যার স্থায়িত্ব হয় ৩ মিনিট।

ভিভো ভি২৫
ভিভো ভি২৫ সিরিজ, স্টোরেজ আর লুকে স্মার্ট

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৪৪ ইঞ্চির সুপার অ্যামলয়েড ডিসপ্লে এবং রয়েছে ফাস্ট ফিংগার প্রিন্টের ব্যবস্থা। ভি২৫ স্মার্টফোনে রয়েছে ৪ হাজার ৫শ’ অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। যার মাধ্যমে খুব অল্প সময়ে ফোনটিতে চার্জ করা সম্ভব।

ভি২৫ ফাইভজি স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে অ্যাকোয়ামেরিন ব্লু ও সানরাইজ গোল্ড রঙে। আপনার হাতের কাছের অথরাইজড স্টোর থেকে ভি২৫ ফাইভজি স্মার্টফোনটি পেয়ে যাবেন ৪৭ হাজার ৯৯৯ টাকায় । আর ভি২৫ ই পাওয়া যাচ্ছে সানরাইজ গোল্ড ও ডায়মন্ড ব্ল্যাক কালারের । এর মূল্য ৩৪ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি