রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

অস্ট্রেলিয়ান হাই কমিশনার এবং আইসিটি প্রতিমন্ত্রীর সৌজন্য বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর সাথে রবিবার ৩০ অক্টোবর ২০২২ সৌজন্যমূলক সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার।

ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ড. সেচা ব্লুমেন, সেকেন্ড সেক্রেটারি ডানক্যান ম্যাককুলাফ এবং ট্রেড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক মোস্তাফিজুর রহমান।

এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খায়রুল আমীন, এনহেন্সিং ডিজিটাল গভার্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড. মুহম্মদ মেহেদী হাসানসহ আরো অনেকে।

অস্ট্রেলিয়ান
মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার।

উক্ত সভায় শিক্ষা, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল লিটারেসি বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া, স্টার্টআপ বিনিয়োগ ও তাদের উন্নয়নসহ স্কিল ডেভেলপমেন্ট নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী। সভায় ডিজিটাল লিটারেসির গুরুত্ব বিবেচনা করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয়পক্ষ।

উক্ত বৈঠকে স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রামসহ অস্ট্রেলিয়া-বাংলাদেশের বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোকপাত করেন প্রতিমন্ত্রী পলক। এছাড়া, মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ, প্রযুক্তিকে মুখ্য রেখে অফসর ক্যাম্পাস গঠন, ই-মার্কেটপ্লেস, ন্যাশনাল জব পোর্টাল, মাই গভ- সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই সভায় আলোচনা করা হয়।

বৈঠক শেষে, অস্ট্রেলিয়ান হাই কমিশনার এবং আইসিটি প্রতিমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, এটুআই এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) কার্যালয় পরিদর্শন করেন। এসময় আইডিয়া প্রকল্পের বিভিন্ন স্টার্টআপ তাদের কার্যক্রম অতিথিদের কাছে তুলে ধরেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি