সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

কৃত্রিম আলোতে চার্জ হবে আডিডাসের হেডফোন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী বিশ্বনন্দিত জার্মান প্রতিষ্ঠান আডিডাস সোলার হেডফোন বাজারে এনেছে। জাউন্ড ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে এই ডিভাইসটি তৈরি করা হয়েছে। হেডফোনটির মডেল আরপিটি-০২ ওএস। অন্যান্য প্রতিষ্ঠানের হেডফোন থেকে সম্পূর্ণ আলাদা ফিচার রয়েছে এতে। বিদ্যুৎ বাদেও প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলোতেও চার্জ করা যাবে আডিডাসের এই হেডফোনটি।

আডিডাস একই সিরিজের আরপিটি-০১ ওএস হেডফোন বাজারে এনেছিল। যা প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি অপাডেট ফিচারসহ নতুন হেডফোন নিয়ে এসেছে। হেডফোনটির ব্যাকআপ নিয়েও চিন্তার কিছু নেই, এটি একবার চার্জে ৮০ ঘন্টা পর্যন্ত টানা সচল থাকবে।

খারাপ আবহাওয়ায় রৌদ না থাকলেও সোলার হেডফোনটি ব্যবহার অনুপযোগী হবে না, কারণ ডিভাইসটি রাতের ঘরের কৃত্রিম আলোতেও চার্জ হবে। যদি সেটাও করা সম্ভব না হয় তাহলে ইউএসবি -সি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যাবে। হেডফোনটি তৈরি হয়েছে রিসাইকেল প্ল্যাস্টিক ও নাইলন থেকে, যা গ্রাহকদের বাড়তি আকর্ষণ তৈরি করবে।

উল্লেখ্য, স্পোর্টস সু, খেলোয়াড়দের পোশাক এবং নানা ক্রীড়া সামগ্রী তৈরিতে বিশ্বের প্রথম বৃহত্তম কোম্পানী আডিডাস। প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছিল ১৯৪৯ সালে। এতোদিন খেলাধুলার সামগ্রী প্রস্তুত করলেও বেশ কিছু দিন যাবত অন্যান্য পণ্য তৈরিতে মনোযোগী হচ্ছে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি