শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
24 C
Dhaka

ক্ষতিপূরণ বাংলালিংক-যমুনা ব্যাংককে আইনি নোটিশ সাকিবের

টেকভিশন২৪ ডেস্ক: ৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশের তৃতীয় মোবাইল অপারেটর বাংলালিংক ও যমুনা ব্যাংককে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ রবিবার (২৪ জুলাই) সাকিবের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফুল হাদী। নোটিশে বলা হয়েছে, সাকিবের সঙ্গে বাংলালিংক চুক্তি করে ২০১৪ সালের জানুয়ারি মাসের শেষের দিকে। ২ বছরের চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। চুক্তিতে শর্ত ছিল, মেয়াদ শেষে সাকিবের ছবি ব্যবহার করতে পারবে না বাংলালিংক।

কিন্ত বাংলালিংক চুক্তি ভঙ্গ করে যমুনা ব্যাংককের এটিএম বুথসহ অন্যান্য জায়গায় সাকিবের ছবি ব্যবহার করে। এ ধরনের কাজ ঘৃণ্য, বেআইনী ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪, কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০ লঙ্ঘন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কপিরাইট আইনে সাকিবের পক্ষ থেকে লিখিত জবাব দাবি করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ আছে, ক্ষতিপূরণের পাশাপাশি সাকিবের ছবি ও স্বাক্ষর সংবলিত সব ধরনের ছবি প্রচার থেকে বিরত থাকতে হবে ও বাজার থেকে তা তুলে নিতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

সর্বশেষ

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি