রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

ভিভো’র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের এক রকম নস্টালজিয়া রয়েছে। বাটন স্মার্টফোনের সেই নস্টালজিয়াকে এখন নাড়া দিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। আসছে নতুন নতুন ফোল্ডেবল স্মার্টফোন।

প্রযুক্তি বিশ্বের এ যাত্রায় অংশ নিতে পিছিয়ে নেই গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোও। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে ভাঁজযোগ্য স্মার্টফোন। সঙ্গে প্রথমবারের মতো এসেছে ভিভো ট্যাবলেট প্যাডও। নতুন এই মডেলের নাম ভিভো এক্স ফোল্ড।

ভিভো
বৈশ্বিক বাজারে উদ্বোধন হলো ভিভো’র ফোল্ডেবল স্মার্টফোন ও প্যাড

সম্প্রতি চীনে উদ্বোধন করা হয় নতুন এই ডিভাইসগুলো। তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে এ ডিভাইসগুলো আনবে কিনা তা নিয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ভিভো।

ফোল্ডেবল স্মার্টফোনের সবচেয়ে বড় সুবিধা হলো, এর দুই পর্দা বিশিষ্ট ডিসপ্লে। এ ধরণের স্মার্টফোনে চাইলেই বড় পর্দা মেলে কাজ করা যায়, গেম খেলা যায়। আবার ভাঁজ করে পকেটেই রেখে দেয়া যায় সাধারণ স্মার্টফোনের মতো।

ভিভো
বাংলাদেশেও কি আসবে ভিভো’র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন!

বৈশ্বিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিভো এক্স ফোল্ড বিশ্বে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন যাতে থ্রিডি আলট্রাসোনিক ডুয়াল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটির দুটি পর্দাতেই এই সেন্সর কাজ করবে। এই সেন্সর শতভাগ থ্রিডি তথ্য শনাক্তকরণে সহায়তা করে এবং গতানুগতিক আনলক সিস্টেম থেকে শতকরা ৩৯ ভাগ বেশি দ্রুত আনলক করে এই থ্রিডি আলট্রাসোনিক সেন্সর।

ভিভো এক্স সিরিজের অন্য স্মার্টফোনগুলোর মতো এই স্মার্টফোনেও থাকবে জেইসের ক্যামেরা প্রযুক্তি। থাকবে জেইস অপটিক্স ও জেইস টি*কোটিং। এছাড়া জেইসের বিভিন্ন পোর্ট্রইেট ইফেক্টও কাজে লাগানো হয়েছে এই স্মার্টফোনটির ক্যামেরা তৈরিতে। যেমন, জেইস ন্যাচারাল কালার, জেইস সুপার্ব নাইট ক্যামেরা, জেইস সুপার্ব পোর্ট্রইেট। 

ভিভো
ভিভো ও নিয়ে এলো ফোল্ডেবল স্মার্টফোন; সঙ্গে প্যাড

ফোল্ডেবল স্মার্টফোনগুলো স্মার্টফোন গেমাররা বেশি পছন্দ করে থাকেন। তবে, নানাবিধ সুবিধার জন্য অধিকাংশ ব্যবসায়ীরাও এ ধরণের স্মার্টফোন পছন্দ করেন। ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি সুরক্ষা স্তর রয়েছে ভিভো এক্স ফোল্ড স্মার্টফোনে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি এসপিইউ স্ন্যাপড্রাগন ৮-জেন, স্মার্টফোনটিতে তথ্য সুরক্ষা নিশ্চিত করবে।

এদিকে ভিভো’র প্রথম ট্যাবলেট প্যাডটি বিশ্বাজারে সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ১১ ইঞ্চির, ২.৫কে…… এবং ১২০ হার্জ আলট্রা ভিশন ডিসপ্লে রয়েছে এই ট্যাবে।  এছাড়া ফোর-চ্যানেল এমপ্লিচিউড আলট্রা লিনিয়ার স্পিকার থাকবে ডিভাইসটিতে। এসব মিলে গেমিং ও বিনোদনের দারুণ একটি অডিওভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন ভিভো প্যাডের ব্যবহারকারীরা। 

ভিভো
বিশ্ববাজারে ভিভো’র ফোল্ডেবল স্মার্টফোন এক্স ফোল্ড

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি