সোমবার, জুন ১৫, ২০২৬
35.1 C
Dhaka

চরকি ও বঙ্গবিডি’তে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকের ঈদ বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দিতে এই সময়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি ও চরকিতে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক। ফলে আরো সাশ্রয়ে ঈদ উপলক্ষ্যে আসা নতুন নাটক, সিনেমা সহ  এই প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয় সব বিনোদন কনটেন্ট উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ছয় মাসের সাবক্রিপশন ফি ২৯৯ টাকা বিকাশ পেমেন্টে করলে গ্রাহক পাচ্ছেন ৫০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। ২৯ এপ্রিল শুরু হওয়া এই অফারটি চলবে ৩১ মে পর্যন্ত।

এদিকে গ্রাহক বিকাশ অ্যাপ থেকে টিভি অথবা ইন্টারনেট বিল পরিশোধ করলে বঙ্গবিডি’র এক মাসের সাবস্ক্রিপশন পাচ্ছেন বিনামূল্যে। ২১ এপ্রিল শুরু হওয়া অফারটি চলবে ১৫ মে ২০২২ পর্যন্ত। বিল পেমেন্ট করার পরবর্তী কার্যদিবসে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে কুপন কোড পাঠানো হচ্ছে এবং গ্রাহক তা ব্যবহার করে সাবস্ক্রিপশন নিতে পারছেন।

আবার বঙ্গবিডিতেই ৫০ টাকায় এক মাসের সাবস্ক্রিপশন ফি বিকাশে পরিশোধ করলে পাচ্ছেন তাৎক্ষনিক ৫০ শতাংশ ক্যাশব্যাক। ২৯ এপ্রিল শুরু হওয়া এই অফারটি চলবে ২৯ মে পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালীন সবগুলো অফারই একজন গ্রাহক একবার করেই  উপভোগ করতে পারবেন।

পাশাপাশি গ্রাহকদের ঈদের ছুটির সময়কে আরো উপভোগ্য করতে গত বছরের ধারাবাহিকতায় এবারও বঙ্গবিডির ‘বই থেকে শুরু’ নাটক সিরিজের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিকাশ। এই সিরিজের আওতায় সাতটি জনপ্রিয় বই থেকে ৭টি নাটক নির্মিত হয়েছে।

এবারের নির্বাচিত বই গুলো হলো, সৈয়দ মনজুরুল ইসলামের ‘অপরাহ্ণের গল্প’, রাসয়াত রহমান জিকোর ‘ছোট গল্প’, ইমদাদুল হক মিলনের ‘সুরভী’, ওবায়েদ হকের ছোট গল্প ‘প্রায়শ্চিত্ত’ , রাহিতুল ইসলামের কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া, ইশতিয়াক আহমেদের সাদা প্রাইভেট এবং আন্তিক মাহমুদের ’চল’।

আফরান নিশো, মেহজাবিন, ফজলুর রহমান বাবু, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, ইয়ামিন হক ববি, সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম, ইয়াশ রোহান, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা সহ জনপ্রিয় শিল্পীদের নিয়ে এই নাটক গুলো নির্মিত হয়েছে। ইতোমধ্যে ঈদের প্রথম দিন ‘ এক অলৌকিক বিকেলের গল্প’ ও দ্বিতীয় দিনে প্রচারিত ‘প্রায়শ্চিত্ত’ নাটকগুলো দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি