রবিবার, আগস্ট ২৩, ২০২৬
30 C
Dhaka

স্মার্ট বাংলাদেশ গঠনে স্টার্টআপদের ভূমিকা রয়েছে

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” স্টার্টআপদের নিয়ে সোমবার ১৮ এপ্রিল ২০২২ ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত আইডিয়া প্রকল্পের কার্যালয়ে একটি কর্মশালা আয়োজন করে। “আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপস লেসনস্ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” নামক এই কর্মশালাটিতে আইডিয়া প্রকল্পের অনুদান প্রাপ্ত স্টার্টআপদের মধ্য থেকে ১৮টি উদীয়মান স্টার্টআপের প্রতিষ্ঠাতাগণ অংশ নেন। উক্ত কর্মশালায় স্টার্টআপগণ তাদের অনুদান গ্রহণের পর থেকে এ পর্যন্ত তাদের অর্জন, ব্যবসায়ের অবস্থা, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় তুলে ধরেন। একইসাথে স্টার্টআপদের থেকে আইডিয়া প্রকল্প স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শও গ্রহণ করেন যা ভবিষ্যতে স্টার্টআপদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে অন্যতম ভূমিকা রাখবে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক (গ্রেড-১) . মোঃ আব্দুল মান্নান, পিএএ। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। অন্যান্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব ড. মো: মিজানুর রহমানসহ আইডিয়া প্রকল্পের পরামর্শক ও কর্মকর্তাগণ এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিয়া প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট এবং অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোস্বামী।

স্মার্ট বাংলাদেশ গঠনে স্টার্টআপদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। তিনি বলেন যে আজকের তরুণরা আমাদের শক্তি। তিনি আরো বলেন যে তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তুলতে পারলে বাংলাদেশে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গঠন করা সহজ হবে। সবশেষে তিনি স্টার্টআপদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

বিসিসি নির্বাহী পরিচালক (গ্রেড-১) . মোঃ আব্দুল মান্নান বলেন যে শুধু দেশেই নয়, সারা বিশ্বে বাংলাদেশের তরুণরা সেবা প্রদান করছেন যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। তিনি আরো বলেন, লক্ষ্য ঠিক থাকলে ছোট্ট স্টার্টআপ থেকেই বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হওয়া সম্ভব। তাই, স্টার্টআপ বা উদ্যোক্তাদের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আলতাফ হোসেন বলেন, একজন দক্ষ ও সফল উদ্যোক্তার মধ্যে বিশেষ কিছু গুণ বিদ্যমান থাকে যার মাধ্যমে তাকে অন্যদের থেকে পৃথক করা যায়। তিনি আরো বলেন, যে নিজস্ব কিছু গুণাবলি উদ্যোক্তা জন্মগতভাবে লাভ করলেও শিক্ষা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, পরামর্শ ইত্যাদির মাধ্যমে তিনি আরো সমৃদ্ধ হয়ে ওঠেন। ফলে, ঐ স্টার্টআপ বা উদ্যোক্তার উদ্যোগটি সফল হওয়ার পথ আরো সহজ হয়। আর এ বিষয়গুলো প্রাধান্য দিয়েই আইডিয়া প্রকল্প স্টার্টআপদের অনুদান প্রদানের পাশাপাশি মেন্টরিং, প্রশিক্ষণ, কর্মশালাসহ নানা ধরনের সহায়তামূলক কার্যক্রম গ্রহণ করেছে এবং আগামীতেও তা চলমান রাখবে।

তথ্য-প্রযুক্তি ভিত্তিক যেকোন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আগ্রহী স্টার্টআপগণকে প্রি-সীড পর্যায়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে ভিজিট করতে হবে www.idea.gov.bd ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি