বুধবার, অক্টোবর ৭, ২০২৬
26 C
Dhaka

ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা বিসিসিতে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ১২ই এপ্রিল, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার শুরুতেই টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিএনডিএ এর প্রয়োজনীতা এবং আজকের এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সম্মানিত নির্বাহী পরিচালক (গ্রেড ১) ড. মোঃ আব্দুল মান্নান,পিএএ।

সেমিনারে বিএনডিএ টিম তাদের নিজ নিজ ক্ষেত্রের সার্বিক কার্যক্রম বিষয়াদির উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি, কেন প্রয়োজন, কিভাবে কাজ করে; উপকারিতা সমূহ, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার কি,  উপাদান সমূহ, ই-সার্ভিস বাস ও এর ব্যবহার,  আইসিটি রোডম্যাপ, কিভাবে মন্ত্রণালয় সমূহ এটি ব্যবহার করতে পারে,  বিএনডিএ স্ট্যান্ডার্ডস, বিএনডিএ গাইডলাইন – ভূমিকা/উদ্দেশ্য, নির্বাহী কমিটি ও এর কার্যাবলী,  কারিগরি কমিটি ও এর কার্যাবলী, মন্ত্রণালয়ের দায়িত্ব, shared সার্ভিস/ প্ল্যাটফর্মের দৃষ্টান্ত, বিএনডিএ ডিজিটাল সার্ভিসসমূহ, সিকিউর কোডিং স্ট্যান্ডার্ডস, পরিচয় প্লাটফর্ম কি, এবং পরিচয় কেন প্রয়োজন প্রভৃতি।  

সর্বশেষে দর্শকসারি থেকে আগত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন তারেক এম বরকতউল্লাহ, প্রকল্প পরিচালক, বিজিডি ই-গভ সিআইআরটি, পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) এবং পরিচালক (ডাটা সেন্টার), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তানিমুল বারী, সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (সফটওয়্যার ও ই-সার্ভিস),বিএনডিএ টিম, সার্ট, ফরহাদ হুসেইন, সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট  (ইনফ্রাস্ট্রাকচার), বিএনডিএ টিম, সার্ট।

বিজিডি ই-গভ সার্ট

অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন ড. মোঃ আব্দুল মান্নান,পিএএ, নির্বাহী পরিচালক (গ্রেড ১), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিশেষ অতিথি ছিলেন রণজিৎ কুমার, অতিরিক্ত সচিব (আইন ও পলিসি অনুবিভাগ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সভাপতিত্ব করেন তারেক এম বরকতউল্লাহ, প্রকল্প পরিচালক, বিজিডি ই-গভ সিআইআরটি, পরিচালক (সিএ অপারেশন) এবং পরিচালক (ডাটা সেন্টার), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। মন্ত্রী পরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে আগত অতিথিবৃন্দ কর্মশালাটিতে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি