বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
27 C
Dhaka

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ১৩

টেকভিশন২৪ ডেস্ক: গ্যালাক্সি এ সিরিজে নতুন মাত্রা যোগ করতে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে সম্পূর্ণ নতুন গ্যালাক্সি এ১৩ ডিভাইস উন্মোচন করেছে। স্মুদ, গ্লসি ও চোখ ধাঁধানো রঙের এ ফোনটি প্রথম দেখাতে যে কারোরই মনোযোগ আকর্ষণ করবে।  

এস২২ আল্ট্রা ডিভাইসটির ডিজাইনের মতো গ্যালাক্সি এ১৩ ডিভাইসটিরও প্রিমিয়াম ‘লুক অ্যান্ড ফিল’ রয়েছে। ১৬৫.১ x ৭৬.৪ x ৮.৮ মিমি ডাইমেনশন ও ১৯৫ গ্রাম ওজনের এ ডিভাইসটি খুব সহজেই হাতে ধরে রাখা যায়। কর্নিং গরিলা গ্লাস ৫ এবং ৬.৬ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লের এ ডিভাইসটি দিয়ে ইমার্সিভ ভিউইং অভিজ্ঞতা লাভ করা যাবে। এ ফোনটির ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট-আপ দিয়ে আরো সুন্দরভাবে রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা যাবে! ডিভাইসটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮), ৫ মেগাপিক্সেল (এফ/২.২) আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপথ ও ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও, ডিভাইসটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। খুব সহজে ছবি সংরক্ষণের জন্য  ডিভাইসটিতে রয়েছে র‌্যাম প্লাস ফিচার, যা র‌্যামকে ৪জিবি পর্যন্ত বাড়াতে সাহায্য করে। এক্সিনোস ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ও স্যামসাং ওয়ান ইউআই ৪.১ সহ ডিভাইসটির আল্ট্রা-স্মুদ নতুন ইন্টারফেসটি ব্যবহারকারীদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।   

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “সাশ্রয়ী মূল্যের ডিভাইস ডিজিটাল বাংলাদেশে মানুষের প্রযুক্তি সুবিধা গ্রহণের বিষয়টি ‍নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাশ্রয়ী মূল্যের দিকটি বিবেচনা করেই স্যামসাং এ১৩ ডিভাইসটি তৈরি করা হয়েছে। এ ধরনের ডিভাইস বাজারে নিয়ে আসার মাধ্যমে স্যামসাং আগামীতে অসীম সম্ভাবনা উন্মোচনের পথে এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি।”

ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সহ ১৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ‍এর ফলে, ব্যবহারকারীদের চার্জ ফুরিয়ে যাওয়া নিয়ে কোন চিন্তা করতে হবে না। সেন্সর সাইড ফিঙ্গারপ্রিন্ট ও স্যামসাং নক্স ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করবে।   

তিনটি আকর্ষণীয় রঙে (ব্লু, পিচ ও ব্ল্যাক) এ স্টাইলিশ ডিভাইসটি পাওয়া যাবে। ৪জিবি র‌্যাম/৬৪জিবি রম এবং ৬জিবি র‌্যাম/১২৮জিবি রম এর দু’টি ভিন্ন সংস্করণের ডিভাইসটি যথাক্রমে ১৬,৯৯৯ ও ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।  

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি