শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

নতুন স্মার্টফোন ‘সিম্ফনি আই৮০’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো “সিম্ফনি আই৮০” নামে নতুন একটি গেমিং স্মার্টফোন। ব্লু এবং গ্রীন এই দুই কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফার সহ মাত্র ৭ হাজার ৫৯৯ টাকায়।

ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে এ্যান্ড্রোয়েড ১১ এর গো এডিশন। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.০৯ ইঞ্চ ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস (৭২০*১৫৬০) ।

২.০ গিগাহার্জ এর পাওয়ারফুল ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসক এর টাইগার সিরিজের গেমিং চিপসেট টি৩১০ এর সাথে জিপিউ হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩০০ এবং ডিডিআর ফোর ভার্সন র‍্যাম যার ফলে মিড হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে স্বাচ্ছ্যন্দে।

আই৮০ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। ৮ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার এ্যাপারচার ২.০ এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। মেইন শ্যুটারে ২.০ এ্যাপারচার থাকার কারনে ছবি হবে অনেক বেশী নিখুঁত এবং প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ডিসপ্লে ফ্ল্যাশ সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০। ক্যামেরা সেন্সর হিসেবে স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা ফিচারের উল্যেখযোগ্য ফিচার গুলো হলো, এআই, পোট্রেইট মোড, প্যানোরামা, স্লো-মো, ওয়াটার মার্ক, এ্যানহ্যান্স লো লাইট ফটো, স্লো মোশন, বার্স্ট, কিউ আর কোড, ফেইস বিউটি, টাইম ল্যাপস, ইন্টার্ভাল, এইচ ডি আর, ফ্ল্যাশ লাইট, অডিও নোট ইত্যাদি।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ২জিবি ডিডিআর ফোর র‍্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গেমিং বা মাল্টিটাস্কিং এর সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারন ৮.৯৫ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৩৪৫০ এমএএইচ লি-পলিমার  ব্যাটারি যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে দিন পার হয়ে যাবে।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আছে- গ্রাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সরের মতো গুরুত্বপূর্ণ ফিচার।  

‘সিম্ফনি আই৮০’-এর আরো কিছু উল্লেখযোগ্য ফিচার হলো ডিজিটাল ওয়েলবিয়িং, স্মার্ট কন্ট্রোল, আই কম্ফোর্ট, ডু নট ডিস্টার্ব, ডার্ক থিম শিডিউলার এবং স্ক্রীণ রেকোর্ডার।  

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি