শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২২-২০২৪ মেয়াদকালের নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন বিসিএস এর কার্যনির্বাহি কমিটির(২০২২-২০২২) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।

বৃহষ্পতিবার রাতে বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হয়। এসময় ২০২০-২০২২ কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. ‍মুজাহিদ আল বেরুনী সুজন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমন উপস্থিত ছিলেন।

বিসিএস
বঙ্গবন্ধুর সমাধিসৌধতে পুষ্পস্তবক অর্পণ করে বিসিএস নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদায়ী সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, যারা বিসিএস এর দায়িত্ব নিয়েছেন তারা আমাদের সতীর্থ। বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে নতুন কার্যকরী কমিটি দক্ষতার সাথে কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আসুন আমরা সবাই নতুন পর্ষদকে অভিনন্দন জানাই এবং আগামী দুই বছর এই পর্ষদকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করি।

নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ‘মেম্বার ভয়েস’ নামকরণে আমরা বিসিএস নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএস এর উন্নতি। বিসিএসকে দেশ সেরা প্রযুক্তি সংগঠনে পরিণত করা এবং ডিজিটাল বাংলাদেশকে আইসিটি খাতে ইনোভেশনকে গুরুত্ব দিয়ে উৎপাদনশীল দেশ হিসেবে বিশ্বে সমাদৃত করাই আমাদের মূল লক্ষ্য।

১ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে বিসিএস এর নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিসিএস এর কার্যনির্বাহী কমিটির কার্যক্রম শুরু করেন। এসময় বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁঞা, মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীসহ বিসিএস সদস্য, সংবাদকর্মী এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি