বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
25 C
Dhaka

মোশন ভিউ-এ পাওয়া যাবে ইনফিনিক্স মোবাইল

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে দেশব্যাপী মোশন ভিউ-এর সকল আউটলেট ও অনলাইন স্টোরে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল পাওয়া যাবে। মোশন ভিউয়ের আউটলেট থেকে ইনফিনিক্স ব্র্যান্ডের যেকোনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় সব অ্যাসেক্সরিজ উপহার।

এ লক্ষে গতকাল বুধবার (২৩ মার্চ) গুলশানে ইনফিনিক্স বাংলাদেশের প্রধান কার্যালয়ে মোবাইল অ্যাসেকসরিজ ও গ্যাজেটস আমদানিকারক এবং বিপনণ প্রতিষ্ঠান ‘মোশন-ভিউ’ এর সাথে ‘ইনফিনিক্স মোবাইলের’ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর লয়ি ল্যু (Louie Liu), মোশন ভিউ-এর ম্যানেজিং ডিরেক্টর ইমরুল হাসান, খালিদ হাসান (ম্যানেজার) ও ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক।

মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘এখন থেকে দেশের ক্রেতারা খুব সহজেই মোশন ভিউ থেকে তাদের পছন্দের ইনফিনিক্স মোবাইল কিনতে পারবেন। বর্তমানে মোশন ভিউয়ের ১১টি ব্র্যান্ড আউটলেট চালু আছে এবং আরও ৩০টি নতুন স্টোর দেশব্যাপী চালুর অপেক্ষার রয়েছে।’

ইনফিনিক্স

উল্লেখ্য, মোশন ভিউ দেশের অন্যতম বৃহৎ গ্যাজেট আমদানিকারক কোম্পানি। বর্তমানে অ্যামাইজফিট, ওয়ানপ্লাস, হেলিউ, লেনোভো, রিয়েলমির (Amazfit, OnePlus, Haylou, Imilab,  Mibro, lenovo, realme) মতো বহুজাতিক গ্যাজেট কোম্পানির অনুমোদিত ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। দেশব্যাপী ৬৪ জেলায় তাদের বিপণন চালু আছে এবং দুই হাজারের অধিক রিটেইলে তাদের পণ্য পাওয়া যায়।

বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

সর্বশেষ

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি