শনিবার, মে ২, ২০২৬
25 C
Dhaka

ব্রিটিশ কাউন্সিল বৃত্তির মাধ্যমে স্টেম বিষয়ের নারী শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখছে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দ্বিতীয় বছরের মতো স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে নারীদের বৃত্তি প্রদান করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এই বৃত্তি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্টেমের বিষয়গুলোতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সারা বিশ্বের একশো’র বেশি নারীকে সহায়তা করবে।

ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনে আগ্রহী নারীদের সহায়তা করে।

এই সম্মানজনক বৃত্তি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, আমেরিকা সহ নির্দিষ্ট কিছু অঞ্চলের একশো’রও বেশি নারীকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি অ্যাকাডেমিক ফেলোশিপ অর্জনের সুযোগ দিবে। এটি তাদের স্টেমের বিষয়সমূহে ক্যারিয়ার গড়ার আরও সুযোগ প্রদান করবে।

যুক্তরাজ্যের ২৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই স্কলারশিপ স্কিমে টিউশন ফি, মাসিক উপবৃত্তি, ভ্রমণ খরচ, ভিসা ও স্বাস্থ্য বা হেলথ কভারেজ ফি অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিপেন্ডেন্ড আছে এমন নারীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং অতিরিক্ত সহায়তা পেতে পারেন। 

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) তথ্য অনুসারে, সারা বিশ্বে ৩০ শতাংশেরও কম নারী গবেষক রয়েছে এবং মাত্র ৩০ শতাংশ নারী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় স্টেম সংশ্লিষ্ট বিষয়গুলো বেছে নেন। যেহেতু একজন সাধারণ স্টেম কর্মী অন্যদের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি উপার্জন করে, তাই নারীদের স্টেমে ক্যারিয়ার গড়ার সমান সুযোগ দিলে তা বেতনে লৈঙ্গিক বৈষম্য কমাতে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য ৫: ‘লিঙ্গ সমতা অর্জন এবং সকল নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন’ অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

এই অটাম সেশনে ১১৯ জন স্কলারের প্রথম ব্যাচ তাদের নির্বাচিত কোর্সে ভর্তি হয়েছেন।

যুক্তরাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নারীদের জন্য স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) বিষয়গুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অফার করছে। এই বছর দক্ষিণ এশিয়ার নারীদের জন্য আমাদের ৬৫টি বৃত্তি রয়েছে এবং ৬৫টিই বাংলাদেশ সহ সকল দেশের জন্য উন্মুক্ত, যা প্রতিটি দেশের জন্য গত বছরের বরাদ্দের তুলনায় বেশি।

ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর এডুকেশন সাউথ এশিয়া সালভাদর লোপেজ বলেন, ‘স্টেমে যুক্তরাজ্যের শীর্ষমানের ডিগ্রী অর্জনে দক্ষিণ এশিয়ার মেধাবী ও যোগ্য নারীদের সহায়তা করতে পেরে আমরা অত্যনÍ আনন্দিত। আমরা নারীদের শিক্ষা এবং অ্যাকাডেমিয়া সহ বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যমে এখানকার মানুষের জীবনে পরিবর্তন আনা।’

এতে অংশ নেয়া যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় এবং উপলব্ধ কোর্সের সম্পূর্ণ তালিকা সহ আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে ভিজিট করুন: www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem

ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম’র জন্য আগামী মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি