মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
28.4 C
Dhaka

৪জিবির আইটেল ‘ভিশন ৩’ স্মার্টফোনটি সহজলভ্য

টেকভিশন২৪ ডেস্ক: বাজেটবান্ধব ও উন্নতমানের ইলেকট্রনিক পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের জনপ্রিয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে মাত্র ১০,৪৯০ টাকায় ৪জিবি+৬৪জিবি-র ফাস্ট চার্জিং সুবিধা সম্পন্ন নতুন স্মার্টফোন ভিশন ৩ নিয়ে এসেছে। 

ভিশন ৩ স্মার্টফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে এবং ফোনটির সাথে একটি ১৮ ওয়াট ফাস্ট চার্জার দেয়া হয়েছে, যা আইটেলের আগের প্রজন্মের স্মার্টফোনগুলো থেকে তিনগুণ দ্রুত চার্জ হওয়ার ক্ষমতা রাখে। এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) পাওয়ার মাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম ফোনের চার্জ নিয়ন্ত্রণকে আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে। নতুন এ ফোনটি দিয়ে মাত্র ১০ মিনিটের চার্জে দিয়ে ৩ ঘণ্টা কথা বলা যাবে। এছাড়া একনাগাড়ে ২৮ ঘণ্টা কথা বলা, ৫৫৯ ঘণ্টা স্ট্যান্ডবাই, ১৫৮ ঘণ্টা মিউজিক প্লেয়িং এবং ভিডিও দেখার ক্ষেত্রে টানা ১৮ ঘণ্টার ব্যাকআপ পাবেন।

বিরতিহীন স্মার্টফোন অপারেটিংয়ের অভিজ্ঞতা দিতে ৪জিবি+৬৪জিবি ক্ষমতাসম্পন্ন ভিশন ৩ ফোনটিতে ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর রয়েছে। নতুন এ ফোনটিতে থাকা ৬৪ জিবি বিশাল স্টোরেজে সহজেই আপনি মিউজিক, ভিডিও, অ্যাপসসহ যা খুশি রাখতে পারবেন।

৬.৬ ইঞ্চি এইচডি+ ওয়াটারড্রপ হাই-রেজুলেশনের বিশাল ডিসপ্লে আপনাকে ছবি ও ভিডিও দেখার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনটির গ্লাস ডিসপ্লের প্রান্তে সামান্য বাকানো স্ক্রিন একে আরো অসাধারণ করে তুলেছে। শুধু তাই নয় হাতের মুঠোয় রেখে ফোনটি অনায়াসে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আরামদায়ক ব্যবহারের নিশ্চয়তা প্রদান করবে।

ব্যবহারকারীর গোপনীয়তা আরো বেশি নিরাপদ করতে, ভিশন ৩ ফোনটিতে অত্যাধুনিক ফেস আনলক এবং ৮ ফাংশনের ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার রয়েছে। আঙ্গুলের নাগালের মধ্যেই রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের ডুয়েল আনলক মোড। যা ব্যবহারকারীদের ডেটার নির্বিঘœ নিরাপত্তা নিশ্চিত করবে।

স্মার্টফোনের সব ধরনের ব্যবহারকে সুরক্ষিত করা ছাড়াও ফোনটিতে অত্যাধুনিক অ্যান্টি-থ্রেফট অ্যালার্ম ফিচার, ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন মোবাইল গেমিং অভিজ্ঞতা দিতে ডারউইন ইঞ্জিন, প্যারেন্টাল মোড এবং ফোন ক্লোনার ও এআই গ্যালারি সুবিধা রয়েছে। যা কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীদের ফটোগুলোকে সংকুচিত এবং ছবির গুণমান বজায় রেখে কম মেমরিতে ছবিগুলো সহজে সংরক্ষণ করবে।

চলতি ফ্যাশনের প্রবণতাগুলো অনুসরণে এতে বড় লেন্সের ডিজাইন সংযুক্ত করা হয়েছে। এআই ডাবল ক্যামেরা ও স্টাইলিশ মেটাল স্ট্রাইপ ডিজাইন ফোনটির মধ্যে একটি প্রিমিয়াম লুক ও ফিল এনেছে। অনন্য রঙ এবং টেক্সচার আইটেল ভিশন ৩ সিরিজটিকে বেশ মার্জিত করে তুলেছে। দুটি ভিন্ন (জুয়েল ব্লু এবং মাল্টিকালার গ্রিন) রঙের ৪জিবির ভিশন ৩ এখন সারাদেশে পাওয়া যাচ্ছে।

আইটেল ভিশন ৩ স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.itel-mobile.com/bd/products/smart-phone/vision/vision3/

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

সর্বশেষ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর জরুরি সাধারণ সভায়...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি