রবিবার, মে ৩১, ২০২৬
29 C
Dhaka

সামি আহমেদ স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : সামি আহমেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ সরকারের স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেলেন।

আজ বুধবার তিনি স্টার্টআপ বাংলাদেশে কোম্পানির এমডি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান।

এর আগে তিনি এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার ও প্রকল্পে কম্পোনেন্ট লিডার ছিলেন।

সামি আহমেদ ২০১২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (বর্তমানে ইনোভেট ফর অল)- এটুআই এর টেকনোলজি এক্সপার্ট এবং  বেসিসের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেন।

এছাড়া ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে নাজ এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ।

স্টার্টআপে বিনিয়োগ ও উদ্যোক্তা সংস্কৃতি গড়তে ২০১৯ সালের ডিসেম্বরে ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি’ গঠনের চূড়ান্ত অনুমোদন দেয় সরকার।

সরকারের এই কোম্পানি হতে স্টার্টআপদেরকে মূল্যায়নের প্রেক্ষিতে সিড স্টেজে সর্বোচ্চ ১ কোটি এবং গ্রোথ গাইডেড  স্টার্টআপ রাঊন্ডে  সর্বোচ্চ ৫ কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, এর আগে কোম্পানিটির এমডি ছিলেন টিনা এফ জাবিন। -টেকশহর অবলম্বনে। 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি