শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

২৬০০ টাকায় ট্রাভেল এজেন্সি পোর্টাল দিচ্ছে বাহাজা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাভেল মার্কেটপ্লেস বাহাজা ডটকম স্বাধীনতার পুরো মাসজুড়ে মাত্র ২৬০০ টাকায় হোয়াইট লেবেল অনলাইনে ট্রাভেল এজেন্সি (ওটিএ) ব্যবসার সুযোগ দিচ্ছে।

আবেদন করার মাত্র ১০ মিনিটের মধ্যেই নিজস্ব ওয়েবসাইটে কোম্পানির লোগোসহ ওটিএ ব্যবসা পরিচালনা করার সকল উপকরণ পাওয়া যাবে। ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য কোন প্রকার হোস্টিং খরচ লাগবে না। এমনকি ওয়েবসাইটের ডেভেলপমেন্ট কিংবা মেইনটেন্যান্স বাবদও কোন প্রকার টাকা খরচ করতে হবে না। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব উদ্যোক্তা অনলাইনে ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে চান, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রাভেল সংক্রান্ত পূর্ণাঙ্গ সমাধান পাবেন। নিজস্ব ডোমেইন সেটআপ হওয়ার সঙ্গে সঙ্গে কোন প্রকার ঝামেলা ছাড়াই দেশ-বিদেশের সকল হোটেল, এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, ওমরাহ ও হজ প্যাকেজ বুকিং দিতে পারবেন। যে কাউ চাইলে নিজ থেকেই কোন প্রকার উমরাহ, হজ প্যাকেজ কিংবা ট্যুর প্যাকেজ বানিয়ে তা বিক্রি করতে পারবেন। চাইলে বাহাজা ডটকমের শতাধিক প্রিমিয়াম ওটিএ মেম্বাররাও এসব প্যাকেজ বিক্রি করতে পারবেন।

উদ্যোক্তারা নিজস্ব ট্রাভেল সংক্রান্ত ব্যবসা ছাড়াও চাইলে ব্যবসার পরিধি বাড়াতে নিজের ডোমেইন থেকেই অন্যদের সাব-এজেন্ট বানাতে পারবেন। নিজের ডোমেইন থেকেই বিটুবি কিংবা বিটুসি মডেলে ব্যবসা করার সুযোগ পাবেন। এ ব্যাপারে বাহাজা ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইমরান করিম বলেন, আমরা ওটিএ ব্যবসায় বিপ্লব সৃষ্টি করতে চাই। এ জন্য মার্চ মাসজুড়ে আগ্রহী উদ্যোক্তাদের জন্য বিশেষ অফারে ওটিএ পোর্টাল নিয়ে এসেছি। একের মধ্যে অনেক সেবা আমরাই বাংলাদেশে প্রথম চালু করলাম। নতুন উদ্যোক্তাদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার জন্য আমাদের সাপোর্ট টিম ২৪ ঘণ্টা সেবা প্রদান করছে। এতে করে আগ্রহী নতুন ব্যবসায়ীরা তাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে পারবেন।

বাংলাদেশের প্রতিটি জেলায় ফ্রাঞ্চাইজি দিচ্ছে বাহাজা ডটকম। বাহাজার ব্র্যান্ড ব্যবহার করে নিজ জেলাতে ব্যবসা করতে আগ্রহীরা www.bahaza.com/signup এই ঠিকানায় নিবন্ধন করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি